ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মায়ের প্রতি হালান্ডের অন্যরকম ভালোবাসা এমবাপ্পের রেকর্ড গড়া ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপ শুরু ফ্রান্সের সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল আজ মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র অস্থায়ী চুক্তিতে কী আছে, ফাঁস করল ইসরায়েলি গণমাধ্যম যুবসমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: তারেক রহমান ডি বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল, এগিয়ে আর্জেন্টিনা বিশ্বকাপে কোন দলের সমর্থক প্রধানমন্ত্রী, দিলেন ইঙ্গিত চুক্তি অনুযায়ী ইরান কোনোদিন পরামাণু অস্ত্র পাবে না: ট্রাম্প দুপুরের মধ্যে ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা

হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিচার শুরু আজ

বরিশালের আগৈলঝাড়ায় ‘ক্রসফায়ারে’ ছাত্রদল নেতাসহ দুই ব্যক্তিকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্যসহ চার
  • আপলোড সময় : ১৭ জুন ২০২৬, দুপুর ১০:৮ সময়
  • আপডেট সময় : ১৭ জুন ২০২৬, দুপুর ১০:৮ সময়
হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিচার শুরু আজ

বরিশালের আগৈলঝাড়ায় ‘ক্রসফায়ারে’ ছাত্রদল নেতাসহ দুই ব্যক্তিকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্যসহ চার আসামির বিরুদ্ধে বিচারিক কার্যক্রমের নতুন ধাপ আজ শুরু হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে আজ মামলাটির শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রপক্ষ জানিয়েছে, এ পর্যায়ে মামলার সূচনা বক্তব্য (ওপেনিং স্টেটমেন্ট) উপস্থাপন করা হবে। এরপর শুরু হবে সাক্ষ্যগ্রহণ পর্ব, যার মধ্য দিয়ে মামলাটি আনুষ্ঠানিকভাবে বিচারিক প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ধাপে প্রবেশ করবে।


মামলায় চারজন আসামির মধ্যে বর্তমানে গ্রেপ্তার রয়েছেন উজিরপুর থানার সাবেক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মাহাবুল ইসলাম এবং এএসআই জসিম উদ্দিন। অন্যদিকে বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং বরিশালের সাবেক পুলিশ সুপার বর্তমানে পলাতক রয়েছেন। এর আগে গত ২০ মে ট্রাইব্যুনাল চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন এবং ১৭ জুন সূচনা বক্তব্য ও রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করেন।


রাষ্ট্রপক্ষের অভিযোগ অনুযায়ী, নিহত টিপু হাওলাদার ও কবির মোল্লা ছিলেন রাজনৈতিকভাবে প্রতিপক্ষ অবস্থানে। তাদের সরিয়ে দিতে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। প্রসিকিউশনের দাবি অনুযায়ী, তৎকালীন পুলিশ সুপারকে নির্দেশনার মাধ্যমে গ্রেপ্তারের পর ২০১৫ সালের ২০ ফেব্রুয়ারি আগৈলঝাড়া বাইপাস সড়কের পাশে গৌরনদী-গোপালগঞ্জ মহাসড়কে কথিত ‘ক্রসফায়ার’ ঘটনায় তাদের হত্যা করা হয়। মামলাটি বর্তমানে মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিচারাধীন রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রথম ম্যাচ ড্র করলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল

প্রথম ম্যাচ ড্র করলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল