ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বছরে মাত্র দুইবার ইনজেকশনেই এইচআইভি প্রতিরোধ, সাশ্রয়ী জেনেরিক ওষুধে এফডিএর অনুমোদন আগামী ৪৮ ঘণ্টায় কমতে পারে তাপমাত্রা, বৃষ্টির সম্ভাবনা নেই মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাটদের অগ্রগতিতে চাপে ট্রাম্প ২০২৭ সালের সরকারি ছুটি ২৯ দিন, অনুমোদন দিল মন্ত্রিসভা সংঘাতের উত্তাপের মাঝে সন্তানকে আগলে মায়ের ছুটে চলা, আবেগঘন ছবি ভাইরাল চকরিয়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ৭৫ বছর বয়সী বৃদ্ধের গাজীপুরে আন্দোলনকারীদের হামলায় আহত পুলিশ কর্মকর্তা, মোটরসাইকেলে আগুন পেঙ্গুইনের ভালোবাসা মিরপুর ও উত্তরায় হকারদের জন্য বিকল্প জায়গা খুঁজছে ডিএনসিসি দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘গার্ডিয়ান শার্ক’ শুরু

কদম ফুল দেওয়ার কথা বলে ৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জীবিত নদে ফেলে হত্যা

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। এ
  • আপলোড সময় : ১৬ জুন ২০২৬, দুপুর ১০:২১ সময়
  • আপডেট সময় : ১৬ জুন ২০২৬, দুপুর ১০:২১ সময়
কদম ফুল দেওয়ার কথা বলে ৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জীবিত নদে ফেলে হত্যা

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজন তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, গত রোববার বিকেলে শিশুটি বাড়ির পাশ থেকে নিখোঁজ হয়। কয়েক ঘণ্টা পর স্থানীয়রা কংস নদ থেকে তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।


পরবর্তীতে মরদেহের সুরতহাল ও প্রাথমিক তদন্তে সন্দেহজনক আলামত পাওয়া গেলে বিষয়টি হত্যা ও সংঘবদ্ধ অপরাধ হিসেবে তদন্ত শুরু করে পুলিশ। পরে বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার বিষয়ে তথ্য দিয়েছে বলে পুলিশ জানিয়েছে। ঘটনার সঙ্গে আরও একজন জড়িত থাকতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।


পুলিশের ভাষ্য অনুযায়ী, শিশুটিকে একটি নির্জন স্থানে নিয়ে যাওয়ার পর সেখানে সে নির্যাতনের শিকার হয় এবং পরবর্তীতে তাকে নদীতে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহত শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। সহকারী পুলিশ সুপার জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পেনাল্টি অনুশীলন ছাড়াই সিটির জয়, নায়ক গোলকিপার রুলি

পেনাল্টি অনুশীলন ছাড়াই সিটির জয়, নায়ক গোলকিপার রুলি