ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা আটক

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার (১৪ জুন) বিকেল
  • আপলোড সময় : ১৫ জুন ২০২৬, দুপুর ১১:৩৩ সময়
  • আপডেট সময় : ১৫ জুন ২০২৬, দুপুর ১১:৩৩ সময়
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা আটক

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার (১৪ জুন) বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড এলাকা থেকে তাকে আটক করেন শিক্ষার্থীরা। আটক ব্যক্তির নাম সোলাইমান। তিনি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শহিদ হবিবুর রহমান হল শাখার ধর্মবিষয়ক সম্পাদক ছিলেন বলে জানা গেছে।


বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর নির্যাতনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পাশাপাশি অস্ত্রের মুখে জিম্মি করে নির্যাতনের অভিযোগও তার বিরুদ্ধে ওঠে। প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানান, ক্লাস শেষে কয়েকজন শিক্ষার্থী প্যারিস রোড দিয়ে যাওয়ার সময় তাকে শনাক্ত করা হয়। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার মোবাইল ফোন থেকে নিষিদ্ধ সংগঠনের নেতাদের সঙ্গে যোগাযোগের প্রমাণ পাওয়ার দাবি করা হয়। এরপর তাকে প্রক্টর দপ্তরে হস্তান্তর করা হয়।


বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, আটক ব্যক্তি জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ছিলেন। শিক্ষার্থীরা তাকে ধরে প্রক্টর দপ্তরে নিয়ে আসে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ওই ব্যক্তি নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি। এর আগে একটি মিছিল সংক্রান্ত মামলায়ও তার সম্পৃক্ততা রয়েছে। বর্তমানে তিনি থানায় আছেন এবং তাকে আদালতে পাঠানো হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বক্স অফিসে ঝড় ‘আওয়ারাপন ২’এর, তৃতীয় কিস্তির ইঙ্গিত ইমরান হাশমির

বক্স অফিসে ঝড় ‘আওয়ারাপন ২’এর, তৃতীয় কিস্তির ইঙ্গিত ইমরান হাশমির