ঢাকা | |

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ বললেন, ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

বিশ্বকাপের প্রথম ম্যাচেই প্রত্যাশিত সূচনা করতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বাংলাদেশ সময় রোববার ভোরে নিউজার্সিতে অনুষ্ঠিত ম্যাচে মরক্কোর
  • আপলোড সময় : ১৪ জুন ২০২৬, সকাল ৯:৪৬ সময়
  • আপডেট সময় : ১৪ জুন ২০২৬, সকাল ৯:৪৬ সময়
হোঁচট খেয়ে ব্রাজিল কোচ বললেন, ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

বিশ্বকাপের প্রথম ম্যাচেই প্রত্যাশিত সূচনা করতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বাংলাদেশ সময় রোববার ভোরে নিউজার্সিতে অনুষ্ঠিত ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে সমতা নিয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা। প্রথমে পিছিয়ে পড়লেও পরে সমতায় ফিরে অন্তত এক পয়েন্ট নিশ্চিত করে তারা। ম্যাচের শুরুতে মরক্কোর আক্রমণ সামলাতে হিমশিম খায় ব্রাজিল। ইসমায়েল সাইবারির গোলে পিছিয়ে পড়ার পর ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত গোল দলকে সমতায় ফেরায়। তবে পুরো ম্যাচজুড়েই নিজেদের স্বাভাবিক ছন্দে দেখা যায়নি দক্ষিণ আমেরিকার পরাশক্তিকে।


ম্যাচ শেষে কোচ কার্লো আনচেলত্তি স্বীকার করেন, তার দল প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি। তিনি বলেন, শুরুর দিকে খেলোয়াড়দের মধ্যে অস্থিরতা ও চাপ স্পষ্ট ছিল, যার প্রভাব পুরো পারফরম্যান্সে পড়েছে। তবে এটি বিশ্বকাপের প্রথম ম্যাচ হওয়ায় অতিরিক্ত হতাশ হওয়ার কারণ দেখছেন না তিনি। আনচেলত্তির মতে, একটি ড্র ফলাফল মোটেও বিপর্যয় নয়, বরং সামনে আরও ভালো ফুটবল উপহার দেওয়ার সুযোগ রয়েছে। তার বিশ্বাস, শুধু প্রথম ম্যাচের ফল দিয়েই কোনো দলের বিশ্বকাপ ভাগ্য নির্ধারণ হয় না।


গোলদাতা ভিনিসিয়ুস জুনিয়রও স্বীকার করেছেন, শুরুটা ভালো হয়নি ব্রাজিলের। তার ভাষায়, প্রথম গোল হজম করার পর ম্যাচে ফিরে আসা কঠিন হয়ে পড়ে, বিশেষ করে যখন সেটি বিশ্বকাপের উদ্বোধনী লড়াই। তিনি মনে করেন, পরবর্তী ম্যাচগুলোতে আরও আত্মবিশ্বাসী ও ধারালো ফুটবল খেলতে হবে। এদিকে পরিসংখ্যান বলছে, ১৯৩৪ সালের পর এবারই প্রথম বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে হারের শঙ্কায় পড়েছিল ব্রাজিল। মরক্কো শুরু থেকেই নির্ভীক ফুটবল উপহার দিয়ে ব্রাজিলকে চাপে রাখে এবং শেষ পর্যন্ত শক্তিশালী প্রতিপক্ষের কাছ থেকে মূল্যবান এক পয়েন্ট আদায় করে নেয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
নবম বাংলাদেশ–চীন মৈত্রী সেতু নির্মাণ চুক্তি সই

নবম বাংলাদেশ–চীন মৈত্রী সেতু নির্মাণ চুক্তি সই