ঢাকা | |
সংবাদ শিরোনাম :
স্পেনের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স, রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দের গোলরক্ষক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক ‘বিমানবন্দরে আমার সঙ্গে সঠিক ব্যবহার করা হয়নি, প্রতিবাদ জানাতে তাৎক্ষণিক ফিরে এসেছি’ যুক্তরাষ্ট্রের মাটিতে গোলের পর ‘রাজনৈতিক’ উদযাপন ইরানের রাজশাহীর আম খেয়ে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফেরাতে কাজ করবেন নতুন প্রতিনিধি বিশ্বকাপের ‘অভিষেক’ ম্যাচেই কেপ ভার্দের চমক, আটকে দিলো স্পেনকে স্পেনের ফরোয়ার্ডের সাড়ে আট বছরের কারাদণ্ড ইমানের দুর্দান্ত গোল, এগিয়ে থেকে বিরতিতে মিশর শেষ বাঁশি বাজতেই কান্নায় ভেঙে পড়লেন কেপ ভার্দের গোলরক্ষক

হাজীগঞ্জে আবাসিক হোটেল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে মো. ইলিয়াস কাজী নামে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের মরদেহ
  • আপলোড সময় : ১৪ জুন ২০২৬, সকাল ৯:৪৫ সময়
  • আপডেট সময় : ১৪ জুন ২০২৬, সকাল ৯:৪৫ সময়
হাজীগঞ্জে আবাসিক হোটেল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে মো. ইলিয়াস কাজী নামে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে হোটেলের একটি কক্ষের দরজা ভেঙে তার নিথর দেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সহায়তায় মরদেহটির পরিচয় শনাক্ত করা হয়। জানা যায়, নিহত ব্যক্তি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার একটি গ্রামের বাসিন্দা ছিলেন।


পরিবারের সদস্যরা জানান, গত ৮ মে থেকে তিনি নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পাওয়ায় ১২ জুন ফরিদগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে হাজীগঞ্জে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধারের খবর দেখে স্বজনরা থানায় গিয়ে মরদেহটি শনাক্ত করেন। হোটেল কর্তৃপক্ষের দাবি, ১২ জুন সন্ধ্যায় ওই ব্যক্তি হোটেলে কক্ষ ভাড়া নেন। পরদিন দুপুর পর্যন্ত দরজা বন্ধ থাকায় এবং একাধিকবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করেন।


পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি কীটনাশক পান করে মারা যেতে পারেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। এদিকে বিভিন্ন অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট আবাসিক হোটেলটি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বলে জানা গেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতের আসামে বিমানবাহিনীর এএন-৩২ বিধ্বস্ত, ঘাঁটির ভেতরেই আগুন

ভারতের আসামে বিমানবাহিনীর এএন-৩২ বিধ্বস্ত, ঘাঁটির ভেতরেই আগুন