ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, মানতে হবে যে যে নিয়ম ফেসবুক ভিডিওতে সংবাদপত্র ছেঁড়ার ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন যুবদলের ব্যানার উড়ে গিয়ে পড়ল আসামে, চিন্তায় ভারত পুলিশ ৩০ হাজার টাকা বেতনের দাবিতে রণক্ষেত্র মিরপুর-১০, পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হতাশাজনক হারে ফাইনাল খেলা নিয়ে শঙ্কা স্ত্রীকে না জানিয়ে গোপনে দ্বিতীয় বিয়ে করা কি জায়েজ সরকার ক্রসফায়ার দেওয়া শুরু করলে, নিজের দলের একটা লোককেও খুঁজে পাবে না: হাসনাত মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন এবার নিকি মিনাজকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি করার আগ্রহ ট্রাম্পের জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

আদালতে হাজির করা হলো শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তারের পর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির
  • আপলোড সময় : ৩০ জুলাই ২০২৬, দুপুর ৩:২৭ সময়
  • আপডেট সময় : ৩০ জুলাই ২০২৬, দুপুর ৩:২৭ সময়
আদালতে হাজির করা হলো শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তারের পর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়েছে। একাধিক হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মামলার আসামি এই ব্যক্তিকে সীমান্ত পেরিয়ে ভারতে পালানোর চেষ্টার সময় আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


পুলিশের তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ও চট্টগ্রাম জেলা পুলিশের যৌথ অভিযানে যশোরের ঝুমঝুমপুর এলাকায় চেকপোস্ট বসানো হয়। একটি ব্যক্তিগত গাড়িতে তল্লাশি চালিয়ে তাকে ও তার কয়েকজন সহযোগীকে আটক করা হয়। গ্রেপ্তার এড়াতে তিনি নিজের চেহারা ও গোঁফের ধরন পরিবর্তন করেছিলেন বলেও দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।


বৃহস্পতিবার চট্টগ্রামে নেওয়ার পর জেলা পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলন শেষে তাকে আদালতের উদ্দেশে প্রিজন ভ্যানে তোলা হয়। এ সময় সাংবাদিকদের উদ্দেশে তিনি কিছু বলতে চাইলেও নিরাপত্তার কারণে আর বক্তব্য দিতে পারেননি। পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তি বিদেশে অবস্থানরত এক পলাতক শীর্ষ সন্ত্রাসীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, হামলা ও ভাঙচুরসহ একাধিক গুরুতর মামলার অভিযোগ রয়েছে।


তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে অপরাধচক্র, সহযোগী এবং সীমান্ত ব্যবহার করে পালানোর পরিকল্পনা সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করা হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রোজার আগেই সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব

রোজার আগেই সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব