ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, চলমান সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ নির্বাচনের পরেই শেষ হবে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ: ট্রাম্প অপ্রাপ্তবয়স্কদের সোশ্যাল-মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা নিয়ে ইইউতে মতবিরোধ সংসদে রুমিন ফারহানাকে অশালীন ভাষায় গালাগালের অভিযোগ রাশিয়ার সীমান্তে ফিনল্যান্ডের ২০০ কিলোমিটারের নিরাপত্তা বেড়া নির্মাণ ধাপে ধাপে ঠকছেন মালদ্বীপের এক লাখ প্রবাসী বাংলাদেশি: হাসনাত আবদুল্লাহ দিস ইজ অ্যাবসার্ড—চিফ হুইপকে ডেপুটি স্পিকার ভিসা নিয়ে বড় সুখবর, এক পারমিটেই ঘোরা যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশ শনিবার থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম অতিরিক্ত টাকা আদায়, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার; কক্সবাজারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

‘ব্রাজিলকে হারিয়ে শিরোপা ধরে রাখবে আর্জেন্টিনাই’

কাতার বিশ্বকাপের আগে করা ভবিষ্যদ্বাণী সত্যি হওয়ার পর এবার ২০২৬ ফিফা বিশ্বকাপ নিয়েও আত্মবিশ্বাসী মন্তব্য করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী
  • আপলোড সময় : ১৩ জুন ২০২৬, দুপুর ২:৫০ সময়
  • আপডেট সময় : ১৩ জুন ২০২৬, দুপুর ২:৫০ সময়
‘ব্রাজিলকে হারিয়ে শিরোপা ধরে রাখবে আর্জেন্টিনাই’

কাতার বিশ্বকাপের আগে করা ভবিষ্যদ্বাণী সত্যি হওয়ার পর এবার ২০২৬ ফিফা বিশ্বকাপ নিয়েও আত্মবিশ্বাসী মন্তব্য করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তার বিশ্বাস, এবারের আসরের ফাইনালে ব্রাজিলকে হারিয়েই শিরোপা ধরে রাখবে আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা রয়েছে ‘জে’ গ্রুপে এবং ব্রাজিল অবস্থান করছে ‘সি’ গ্রুপে। ফলে গ্রুপ পর্বে দুই দলের মুখোমুখি হওয়ার সুযোগ নেই। তবে নকআউট পর্বে, বিশেষ করে সেমিফাইনাল বা ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে।


যদিও টুর্নামেন্টের এখনও অনেক পথ বাকি এবং শিরোপা নির্ধারণের আগে অসংখ্য ম্যাচ অনুষ্ঠিত হবে, তবুও আগেভাগেই নিজের পূর্বাভাস দিয়েছেন মার্টিনেজ। তার মতে, ফাইনাল হবে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং ম্যাচের নিষ্পত্তি হবে টাইব্রেকারে। সেখানে ব্রাজিলকে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা। ২০২২ সালের বিশ্বকাপ শুরুর সময়ও তিনি আর্জেন্টিনার শিরোপা জয়ের ভবিষ্যদ্বাণী করেছিলেন। পরে ফাইনালে টাইব্রেকারে তার দুর্দান্ত নৈপুণ্যই দলকে বিশ্বকাপ জিততে বড় ভূমিকা রাখে।


সম্প্রতি নিজের ক্লাব অ্যাস্টন ভিলার এক স্পন্সর আয়োজিত অনুষ্ঠানে ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্ব নিয়ে পূর্বাভাস দিতে গিয়ে মার্টিনেজ বলেন, কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে ইংল্যান্ড, পর্তুগাল, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ব্রাজিল ও মেক্সিকো।


তার এই তালিকায় সবচেয়ে বড় চমক হলো স্পেনের অনুপস্থিতি। বর্তমান সময়ের অন্যতম শক্তিশালী দল হিসেবে বিবেচিত স্পেনকে তিনি শেষ আটেও দেখছেন না। বরং তার ধারণা, শেষ ষোলোতেই আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেবে স্প্যানিশরা। তবে এসবই মার্টিনেজের ব্যক্তিগত পূর্বাভাস। মাঠের পারফরম্যান্সই শেষ পর্যন্ত নির্ধারণ করবে ২০২৬ বিশ্বকাপের প্রকৃত চ্যাম্পিয়ন কে হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের