ঢাকা | |
সংবাদ শিরোনাম :
হরমুজ নিয়ে সৌদি-ওমানের সঙ্গে ইরানের বৈঠক সৌদি আরবে হামলার দাবি নাকচ করল ইরাকের সশস্ত্র বিদ্রোহীরা ‘তেলাপোকা’ আন্দোলনের সাফল্যে মোদি সরকারের সামনে নতুন চ্যালেঞ্জ দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি আম্মার ও শিবির নেতাদের মারধরে আহত ২ শিক্ষার্থীকেই গ্রেপ্তার করল পুলিশ আওয়ামী লীগের মতো বিএনপিও ‘ভোট ইঞ্জিনিয়ারিংয়ের’ নীলনকশা করছে: হাসনাত আবদুল্লাহ ‘ভিনিসিয়ুসকে বিক্রি করে দেওয়া উচিত’ এভাবে চললে সবার আগে বাংলাদেশ হবে না, সবার আগে হবে বিএনপি: আখতার পালিয়ে যাব না বলে যে পালিয়ে যায়, সে আসি আসি বলে কখনও আসবে না: হাসনাত আব্দুল্লাহ

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিলের ভিডিও ভাইরাল

দিনাজপুরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে
  • আপলোড সময় : ১৩ জুন ২০২৬, দুপুর ২:৪৬ সময়
  • আপডেট সময় : ১৩ জুন ২০২৬, দুপুর ২:৪৬ সময়
নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিলের ভিডিও ভাইরাল

দিনাজপুরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে প্রায় ২ মিনিট ৩ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওটি ফেসবুকের বিভিন্ন পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্টে ভাইরাল হতে দেখা যায়। জানা গেছে, ভিডিওটি বাংলাদেশ ছাত্রলীগের একটি অফিশিয়াল ফেসবুক পেজ থেকেও প্রচার করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, দিনাজপুর জেলা ছাত্রলীগের সদস্য ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফেরদৌস আলমের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন নেতাকর্মী মুখে মাস্ক ও মাথায় সাদা টুপি পরে ব্যানার হাতে মিছিল করছেন।


মিছিলে ব্যবহৃত ব্যানারে বিভিন্ন রাজনৈতিক স্লোগান ও দাবি তুলে ধরা হয়। সেখানে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞার বিরোধিতা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রত্যাহার, পুলিশ হত্যার বিচার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি জানানো হয়। এছাড়া ভিডিওতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘ছাত্রলীগ লড়বে’সহ বিভিন্ন স্লোগান শোনা যায়।


ছাত্রলীগের একাধিক সূত্রের দাবি, শনিবার সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে শহরের মির্জাপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সড়কে এই ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। পরে এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়। এ বিষয়ে জানতে চাইলে দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর নবী বলেন, ঘটনাটি সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই।


সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়লেও এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য বা পদক্ষেপের তথ্য পাওয়া যায়নি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাষ্ট্রপতি পদত্যাগ করলে সাংবিধানিক প্রক্রিয়া কী হবে?

রাষ্ট্রপতি পদত্যাগ করলে সাংবিধানিক প্রক্রিয়া কী হবে?