ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, চলমান সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ নির্বাচনের পরেই শেষ হবে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ: ট্রাম্প অপ্রাপ্তবয়স্কদের সোশ্যাল-মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা নিয়ে ইইউতে মতবিরোধ সংসদে রুমিন ফারহানাকে অশালীন ভাষায় গালাগালের অভিযোগ রাশিয়ার সীমান্তে ফিনল্যান্ডের ২০০ কিলোমিটারের নিরাপত্তা বেড়া নির্মাণ ধাপে ধাপে ঠকছেন মালদ্বীপের এক লাখ প্রবাসী বাংলাদেশি: হাসনাত আবদুল্লাহ দিস ইজ অ্যাবসার্ড—চিফ হুইপকে ডেপুটি স্পিকার ভিসা নিয়ে বড় সুখবর, এক পারমিটেই ঘোরা যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশ শনিবার থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম অতিরিক্ত টাকা আদায়, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার; কক্সবাজারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নিজের মাটিতে বিশ্বকাপের প্রথম পয়েন্টের খোঁজে কানাডা

১৯৮৬ ও ২০২২ সালের বিশ্বকাপে অংশ নিয়ে কোনো জয় বা পয়েন্ট না পাওয়া কানাডা এবার আয়োজক হিসেবে নতুন
  • আপলোড সময় : ১৩ জুন ২০২৬, দুপুর ১০:২ সময়
  • আপডেট সময় : ১৩ জুন ২০২৬, দুপুর ১০:২ সময়
নিজের মাটিতে বিশ্বকাপের প্রথম পয়েন্টের খোঁজে কানাডা

১৯৮৬ ও ২০২২ সালের বিশ্বকাপে অংশ নিয়ে কোনো জয় বা পয়েন্ট না পাওয়া কানাডা এবার আয়োজক হিসেবে নতুন ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে মাঠে নামছে। দুই আসরে মোট ৬ ম্যাচ খেলেও সবগুলোতে হার মানতে হয়েছিল স্বাগতিকদের। তবে এবার ঘরের মাঠে পরিস্থিতি ভিন্ন কিছু হওয়ার প্রত্যাশা করছে দলটি। শুক্রবার (১২ জুন) টরন্টোতে বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় নিজেদের প্রথম ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার মুখোমুখি হবে কানাডা।


দলটি এবার তুলনামূলক সহজ গ্রুপে থাকায় প্রথম জয় ও প্রথম পয়েন্ট পাওয়ার ভালো সুযোগ দেখছেন বিশ্লেষকরা। প্রস্তুতি ম্যাচে উজবেকিস্তানকে ২–০ গোলে হারানো এবং আয়ারল্যান্ডের সঙ্গে ১–১ গোলে ড্র করা কানাডার আত্মবিশ্বাস বাড়িয়েছে। তবে বড় ধাক্কা হলো—এই ম্যাচে খেলতে পারবেন না দলের তারকা ফুটবলার আলফোনসো ডেভিস। তার অনুপস্থিতি স্বাগতিকদের কৌশলে প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। এরপরও ঘরের মাঠের সমর্থনকে কাজে লাগিয়ে জয় পেতে চায় কানাডা।


অন্যদিকে বসনিয়া দলে অভিজ্ঞতার সঙ্গে তরুণদের মিশ্রণ দেখা যাচ্ছে। ৪০ বছর বয়সী স্ট্রাইকার এডিন জেকো এবং অভিজ্ঞ ডিফেন্ডার সিড কোলাসিনাচ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তবে ম্যাচের আগে বসনিয়া দলে কিছুটা স্বস্তি এসেছে কানাডার সেন্টার-ব্যাক মোইসে বোম্বিতোর ছিটকে যাওয়ার খবরে। ইনজুরির কারণে তিনি টুর্নামেন্ট থেকেই বাদ পড়েছেন, যা স্বাগতিক দলের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।


সব মিলিয়ে উদ্বোধনী ম্যাচে দুই দলই জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে, আর ঘরের মাঠে কানাডা চাপ সামলে ইতিহাস গড়তে পারে কি না—সেদিকেই নজর থাকবে ফুটবলপ্রেমীদের।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের