ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বার্নাব্যু ডাকছে রদ্রিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের বিশ্বরেকর্ড ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ কাউন্সিলর একরামুল হত্যা: শেখ হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কিয়েভে ড্রোন প্রদর্শনীতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১০ বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ কোনো এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চীনে আছড়ে পড়েছে শক্তিশালী টাইফুন ‘নৌল’

জর্ডানে মার্কিন কমান্ড সেন্টার ধ্বংসের দাবি ইরানের

জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি কমান্ড সেন্টারকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড
  • আপলোড সময় : ১১ জুন ২০২৬, দুপুর ২:৩৯ সময়
  • আপডেট সময় : ১১ জুন ২০২৬, দুপুর ২:৩৯ সময়
জর্ডানে মার্কিন কমান্ড সেন্টার ধ্বংসের দাবি ইরানের

জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি কমান্ড সেন্টারকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বৃহস্পতিবার (১১ জুন) প্রকাশিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। আইআরজিসির ভাষ্য অনুযায়ী, আল-আজরাক বিমানঘাঁটি ও এর নিয়ন্ত্রণ কেন্দ্র লক্ষ্য করে ১২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। সংস্থাটির দাবি, আগ্রাসনের জবাবে পরিচালিত এই অভিযানে ঘাঁটির গুরুত্বপূর্ণ স্থাপনা এবং বিপুলসংখ্যক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।


এর আগে যুক্তরাষ্ট্র নতুন করে ইরানের বিভিন্ন স্থানে হামলা চালায়। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেন, তাদের কর্মকাণ্ডের জন্য মূল্য দিতে হবে। পরে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, ইরানের ধারাবাহিক আগ্রাসনের জবাবে অতিরিক্ত আত্মরক্ষামূলক সামরিক অভিযান শুরু করা হয়েছে। এদিকে ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলে বান্দর আব্বাস, কেশম ও মিনাব এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পাশাপাশি কারগান ও সিরিক এলাকাতেও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে।


আইআরজিসি আরও দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে তারা কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতেও আঘাত হেনেছে। তাদের বক্তব্য অনুযায়ী, বাহরাইনে অবস্থানরত মার্কিন পঞ্চম নৌবহর এবং শেখ ঈসা বিমানঘাঁটিসহ গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। সংস্থাটি দাবি করেছে, দুই দফা অভিযানে যুক্তরাষ্ট্রের ১৮টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় আঘাত হানা হয়েছে। তবে এসব হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষ থেকে স্বাধীনভাবে যাচাই করা কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প

সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প