ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বার্নাব্যু ডাকছে রদ্রিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের বিশ্বরেকর্ড ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ কাউন্সিলর একরামুল হত্যা: শেখ হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কিয়েভে ড্রোন প্রদর্শনীতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১০ বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ কোনো এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চীনে আছড়ে পড়েছে শক্তিশালী টাইফুন ‘নৌল’

বিশ্বকাপে ‘রেকর্ড পরিমাণ প্রাইজমানি’র কে কত টাকা পাবে?

ফুটবল বিশ্বকাপ কেবল ট্রফি জয়ের লড়াই নয়, এটি এখন বিশাল অর্থনৈতিক পুরস্কারেরও মঞ্চ। আসন্ন বিশ্বকাপকে ঘিরে তাই ট্রফির
  • আপলোড সময় : ১০ জুন ২০২৬, দুপুর ১০:২৯ সময়
  • আপডেট সময় : ১০ জুন ২০২৬, দুপুর ১০:২৯ সময়
বিশ্বকাপে ‘রেকর্ড পরিমাণ প্রাইজমানি’র কে কত টাকা পাবে?

ফুটবল বিশ্বকাপ কেবল ট্রফি জয়ের লড়াই নয়, এটি এখন বিশাল অর্থনৈতিক পুরস্কারেরও মঞ্চ। আসন্ন বিশ্বকাপকে ঘিরে তাই ট্রফির পাশাপাশি প্রাইজমানি নিয়েও ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ্বকাপে অংশ নেবে ৪৮টি দল। ৩৯ দিনব্যাপী এই টুর্নামেন্টে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ।


দলসংখ্যা বৃদ্ধি ও ম্যাচের সংখ্যা বাড়ার ফলে এবারের আসরে প্রাইজমানির পরিমাণও রেকর্ড গড়েছে। মোট প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে ৮৭১ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ হাজার ৩২১ কোটি টাকা। ফেডারেশন ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন (ফিফা) সূত্র অনুযায়ী, এই অর্থ শুধু চ্যাম্পিয়ন দলের জন্য নয়; বরং বিভিন্ন ধাপে অংশগ্রহণকারী সব দলের মধ্যেই তা বণ্টন করা হবে।


চ্যাম্পিয়ন দল ট্রফির সঙ্গে পাবে ৫০ মিলিয়ন ডলার (প্রায় ৬১৩ কোটি টাকা)। রানার্সআপ দল পাবে ৩৩ মিলিয়ন ডলার, তৃতীয় স্থান অধিকারী দল ২৯ মিলিয়ন ডলার এবং চতুর্থ স্থান পাওয়া দল পাবে ২৭ মিলিয়ন ডলার। নকআউট পর্বে পৌঁছানো দলগুলোর জন্যও রয়েছে উল্লেখযোগ্য অর্থ পুরস্কার। কোয়ার্টার ফাইনালিস্টরা পাবে ১৯ মিলিয়ন ডলার করে, রাউন্ড অব সিক্সটিনে উঠলে মিলবে ১৫ মিলিয়ন ডলার করে। রাউন্ড অব ৩২ থেকে বিদায় নেওয়া দলগুলোর জন্য নির্ধারিত রয়েছে ১১ মিলিয়ন ডলার। এমনকি গ্রুপ পর্ব থেকেই বিদায় নিলেও প্রতিটি দল পাবে ৯ মিলিয়ন ডলার করে অংশগ্রহণ ফি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প

সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প