ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বার্নাব্যু ডাকছে রদ্রিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের বিশ্বরেকর্ড ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ কাউন্সিলর একরামুল হত্যা: শেখ হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কিয়েভে ড্রোন প্রদর্শনীতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১০ বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ কোনো এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চীনে আছড়ে পড়েছে শক্তিশালী টাইফুন ‘নৌল’

নাড়ুর কথা বলে কুরিয়ার সার্ভিসে ১৪ কেজি গাঁজা বুকিং, ধরল ডিবি

কুমিল্লা থেকে ‘নাড়ু’ হিসেবে বুকিং দেওয়া একটি পার্সেল থেকে চাঁপাইনবাবগঞ্জে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা
  • আপলোড সময় : ১০ জুন ২০২৬, দুপুর ১০:১৮ সময়
  • আপডেট সময় : ১০ জুন ২০২৬, দুপুর ১০:১৮ সময়
নাড়ুর কথা বলে কুরিয়ার সার্ভিসে ১৪ কেজি গাঁজা বুকিং, ধরল ডিবি

কুমিল্লা থেকে ‘নাড়ু’ হিসেবে বুকিং দেওয়া একটি পার্সেল থেকে চাঁপাইনবাবগঞ্জে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (৯ জুন) রাতে জেলা শহরের শান্তিমোড় এলাকায় একটি কুরিয়ার সার্ভিসের শাখায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।


পুলিশ জানায়, দুটি কার্টনের ভেতরে থাকা সাতটি প্যাকেটে মোট প্রায় ১৪ কেজি গাঁজা পাওয়া যায়। পার্সেলগুলো গত ৭ জুন কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে ‘নাড়ু’ হিসেবে বুকিং দেওয়া হয়েছিল বলে জানা গেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। তবে এ ঘটনায় জড়িত কাউকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি।


এ ঘটনায় সদর মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে গাঁজার সম্ভাব্য গ্রহীতাকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প

সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প