ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

আগামীকাল থেকে চলবে ১০টি স্পেশাল ট্রেন: রেলমন্ত্রী

ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের ভোগান্তি কমাতে আগামীকাল থেকে ৫ জোড়া বিশেষ ট্রেন অর্থাৎ অতিরিক্ত ১০টি ট্রেন চালু করা
  • আপলোড সময় : ২৪ মে ২০২৬, দুপুর ২:৪২ সময়
  • আপডেট সময় : ২৪ মে ২০২৬, দুপুর ২:৪২ সময়
আগামীকাল থেকে চলবে ১০টি স্পেশাল ট্রেন: রেলমন্ত্রী

ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের ভোগান্তি কমাতে আগামীকাল থেকে ৫ জোড়া বিশেষ ট্রেন অর্থাৎ অতিরিক্ত ১০টি ট্রেন চালু করা হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। একই সঙ্গে রেলসেবায় আরও স্বস্তি ফেরাতে ৫১টি নতুন কোচ যুক্ত করার কথাও জানান তিনি। রোববার (২৪ মে) রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান রেলমন্ত্রী। তিনি বলেন, বর্তমানে প্রতিদিন আন্তঃনগর ট্রেনে প্রায় ৩২ হাজার যাত্রীকে সেবা দেওয়া সম্ভব হচ্ছে। ঈদ উপলক্ষে অতিরিক্ত ব্যবস্থা নিয়ে আরও প্রায় ৪ হাজার যাত্রী পরিবহনের সুযোগ তৈরি করা হয়েছে। তবে বিপুল সংখ্যক মানুষের ট্রেনে যাতায়াতের আগ্রহ থাকায় ব্যবস্থাপনা একটি বড় চ্যালেঞ্জ বলেও উল্লেখ করেন তিনি।


রেলমন্ত্রী জানান, দেশের চাহিদার তুলনায় এখনো পর্যাপ্ত ট্রেন, রেললাইন, লোকোমোটিভ ও কোচ বাড়ানো সম্ভব হয়নি। তারপরও দুর্ঘটনাপ্রবণ ও ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে ঈদের আগে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ট্রেন বিলম্বের বিষয়ে তিনি বলেন, রোববার সকালে তিনটি ট্রেন কিছুটা দেরিতে চলেছে। এর মধ্যে একটি ট্রেনের চাকা পিছলে যাওয়ার (হুইল স্লিপ) ঘটনা ঘটে। রেললাইনের ওপর খড় থাকার কারণে এ সমস্যা হয় বলে তিনি জানান। পরে রিলিফ টিম গিয়ে ট্রেনটি সচল করে। এতে কয়েকটি ট্রেন ২০ মিনিট থেকে ২ ঘণ্টা পর্যন্ত বিলম্বিত হয়।


তিনি আরও বলেন, অনেক স্টেশন এখনো পুরোপুরি নিরাপত্তাবেষ্টিত নয়। ফলে প্রবেশ নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থায় কিছু সীমাবদ্ধতা রয়েছে। তবে বিদ্যমান পরিস্থিতির মধ্যেই যাত্রীসেবা উন্নত করার চেষ্টা চলছে। রেলমন্ত্রী দাবি করেন, আগের তুলনায় এখন রেলসেবার পরিবেশ, শিডিউল ও টিকিট ব্যবস্থাপনায় উন্নতি এসেছে। অনলাইনে টিকিট বিক্রির কারণে অনিয়ম ও সিন্ডিকেট কমেছে বলেও তিনি উল্লেখ করেন। এসময় রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, রেল সচিব মো. ফাহিমুল ইসলাম এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস