ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইউপি নির্বাচনে আচরণবিধি ভাঙলে বাতিল হতে পারে প্রার্থিতা চীন-পাকিস্তান সামরিক সম্পর্ক ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ: যুক্তরাষ্ট্রের উদ্বেগ সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ শুটিং সেটে ২০ জনের জন্য নিজ হাতে ভেলপুরি বানালেন সালমান খান জনবল বাড়াতে বড় উদ্যোগ, পুলিশে সৃষ্টি হচ্ছে ১৪ হাজার পদ ইরানের পরমাণু নীতি পরিবর্তনের বিরোধী চীন-রাশিয়া: আব্বাস আরাগচি যেসব শারীরিক সমস্যায় বাদাম খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি ২৩ নভেম্বর পোশাকশ্রমিকদের নতুন মজুরির প্রস্তাব দিতে পারে মালিকপক্ষ: মজুরি বোর্ড চেয়ারম্যান ২০২৭ শিক্ষাবর্ষে ঢাকার সরকারি স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা মুক্তির প্রথম দিনেই ৩.৭৯ বিলিয়ন ডলারের বিক্রি, নতুন রেকর্ড গড়ল ‘জিটিএ-৬’

পে স্কেলে শিক্ষকদের বেতন নিয়ে বড় সুখবর

নতুন পে স্কেল বাস্তবায়নের আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আগামী ১ জুলাই থেকে
  • আপলোড সময় : ২৪ মে ২০২৬, দুপুর ১০:২১ সময়
  • আপডেট সময় : ২৪ মে ২০২৬, দুপুর ১০:২১ সময়
পে স্কেলে শিক্ষকদের বেতন নিয়ে বড় সুখবর

নতুন পে স্কেল বাস্তবায়নের আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আগামী ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হতে পারে—এমন সম্ভাবনার কথাও আলোচনায় উঠে এসেছে। এ নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং এমপিওভুক্ত শিক্ষক সমাজে ব্যাপক আগ্রহ ও আলোচনা চলছে। জানা গেছে, নতুন সরকারি বেতন কমিশনের সুপারিশে বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন উল্লেখযোগ্যভাবে বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। বর্তমানে ১৩তম গ্রেডে থাকা শিক্ষকদের মূল বেতন প্রায় ১১ হাজার টাকা থেকে প্রায় দ্বিগুণ করার সুপারিশ বিবেচনায় রয়েছে। এটি বাস্তবায়িত হলে শিক্ষা খাতে বড় ধরনের পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে।


শুধু শিক্ষক নয়, ১১ থেকে ২০তম গ্রেডে থাকা সরকারি কর্মচারীদের বেতনও তুলনামূলকভাবে বেশি হারে বাড়ানোর প্রস্তাব রয়েছে বলে জানা গেছে। পাশাপাশি টিফিন ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়েও সুপারিশ করা হয়েছে। তবে নতুন পে স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যে যেমন আশার সৃষ্টি হয়েছে, তেমনি কিছু অনিশ্চয়তাও দেখা দিয়েছে। বিশেষ করে নবম পে-স্কেল কার্যকর হলে এমপিওভুক্ত শিক্ষকরা একই হারে সুবিধা পাবেন কি না—এ নিয়ে প্রশ্ন ও উদ্বেগ রয়েছে।


অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট পে কমিশনের সূত্র অনুযায়ী, নতুন বেতন কাঠামো কার্যকর হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ধাপে ধাপে বেতন ও ভাতা সমন্বয়ের সুবিধা পাবেন। অর্থাৎ শুধু মূল বেতন নয়, অন্যান্য ভাতা ও সুবিধাও নতুন কাঠামোর সঙ্গে সমন্বিত হতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয়

গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয়