ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিনিদের পরিদর্শনের সময় লোডশেডিং, মোবাইলের আলোয় দেখলেন ডাকসুর জুলাই জাদুঘর পুলিশের সামনে পুষ্পা স্টাইল করা আসামিকে আদালত চত্বরে গণপিটুনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে ভারতের গাভাস্কার-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি সার্ককে শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী বান্দরবানে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বদলির নীতি থেকে বেরিয়ে আসতে হবে: সারজিস আলম প্রতিদিন পাঁচ ঘণ্টা করে লোডশেডিং থাকবে বুয়েটে স্কুলের কমিটিতে রাজনৈতিক দলের নেতা থাকতে পারবেন না: কায়সার কামাল পুলিশের দুই ডিআইজিকে এনএসআইয়ে বদলি রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত ইবির ৪৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা জুলাইয়ে নামাজ চলার সময় মসজিদে টিয়ার শেল-ছররা গুলি ছোড়ে পুলিশ

জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন প্রায় চূড়ান্ত, থাকছেন পরিচিত নেতারা

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ‘ছায়া মন্ত্রিসভা’ গঠনের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। দলটির আমির
  • আপলোড সময় : ২৪ মে ২০২৬, দুপুর ১০:১৩ সময়
  • আপডেট সময় : ২৪ মে ২০২৬, দুপুর ১০:১৩ সময়
জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন প্রায় চূড়ান্ত, থাকছেন পরিচিত নেতারা

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ‘ছায়া মন্ত্রিসভা’ গঠনের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। দলটির আমির ডা. শফিকুর রহমানের তত্ত্বাবধানে সাংগঠনিকভাবে এ উদ্যোগ এগিয়ে নেওয়া হচ্ছে। দলীয় সূত্র জানায়, সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে সম্ভাব্য কাঠামো ও দায়িত্ব বণ্টন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আগামী বাজেট অধিবেশনের আগেই এ বিষয়ে পূর্ণাঙ্গ রূপরেখা প্রকাশ করা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্টরা।


দলটির নেতাদের ভাষ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধান বিরোধী দলের অবস্থানে যাওয়ার সম্ভাবনার পর থেকেই এই ছায়া মন্ত্রিসভা গঠনের ধারণা নিয়ে আলোচনা শুরু হয়। এর মূল লক্ষ্য হলো সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যবেক্ষণ এবং বিকল্প নীতিগত অবস্থান উপস্থাপন করা। সম্প্রতি জাপান সফরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক অনুষ্ঠানে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এই পরিকল্পনার কথা পুনর্ব্যক্ত করেন। দেশে ফিরে এ নিয়ে সাংগঠনিক কাজ আরও জোরদার হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।


প্রাথমিকভাবে আলোচনায় থাকা কাঠামো অনুযায়ী জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম, ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ কেন্দ্রীয় নেতাদের ‘ছায়া মন্ত্রী’ হিসেবে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সাবেক ছাত্রশিবির নেতাদেরও যুক্ত করার বিষয়টি বিবেচনায় আছে।


এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত প্রতিনিধি ও তরুণ নেতৃত্বকেও এই কাঠামোয় যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। দলটির পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে একজন করে ছায়া মন্ত্রী দায়িত্ব পালন করবেন। তারা সংশ্লিষ্ট খাতের নীতি, বাজেট ও কার্যক্রম বিশ্লেষণ করে দলীয় অবস্থান ও বিকল্প প্রস্তাব তুলে ধরবেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ছায়া মন্ত্রিসভার ধারণা সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলের নীতিগত প্রস্তুতি ও জবাবদিহিতা বাড়াতে সহায়ক হতে পারে। যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ডসহ বিভিন্ন দেশে এ ধরনের ব্যবস্থা দীর্ঘদিন ধরে প্রচলিত রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প