ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

আগামী ২ বছরে ঢাকাকে ‘বাসযোগ্য’ নগরীতে রূপান্তর করা হবে: ডিএসসিসি প্রশাসক

আগামী দুই বছরের মধ্যে রাজধানী ঢাকার বর্তমান চেহারা বদলে একটি মানসম্পন্ন ও বাসযোগ্য নগরীতে রূপান্তর সম্ভব হবে বলে
  • আপলোড সময় : ২৪ মে ২০২৬, দুপুর ১০:৩ সময়
  • আপডেট সময় : ২৪ মে ২০২৬, দুপুর ১০:৩ সময়
আগামী ২ বছরে ঢাকাকে ‘বাসযোগ্য’ নগরীতে রূপান্তর করা হবে: ডিএসসিসি প্রশাসক

আগামী দুই বছরের মধ্যে রাজধানী ঢাকার বর্তমান চেহারা বদলে একটি মানসম্পন্ন ও বাসযোগ্য নগরীতে রূপান্তর সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। শনিবার (২৩ মে) রাজধানীর সিরডাপ মিলনায়তনে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম আয়োজিত ‘ঢাকায় বৃষ্টি ভোগায় কেন!’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।


ডিএসসিসি প্রশাসক বলেন, ঢাকাকে নিয়ে প্রায়ই গণমাধ্যমে নেতিবাচক চিত্র উঠে আসে—শহরটি বিশ্বের সবচেয়ে দূষিত, আবর্জনাময় ও মশার উপদ্রবপূর্ণ নগরী হিসেবে পরিচিত। তবে সঠিক পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগ নিলে এই পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব। তিনি আরও বলেন, জনগণ যদি অন্তত ৫০ শতাংশ দায়িত্ব পালন করে এবং সরকার ও সিটি কর্পোরেশন বাকি অংশ সম্পন্ন করে, তাহলে ঢাকাকে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহরে পরিণত করা কঠিন হবে না।


বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের প্রসঙ্গ টেনে আবদুস সালাম বলেন, জুলাইয়ের গণআন্দোলনের পর গঠিত নতুন সরকারকে সময় দেওয়া প্রয়োজন। অন্তত দুই থেকে তিন বছর সময় দিলে তারা জনগণের মৌলিক সমস্যার সমাধানে কতটা কার্যকর তা বোঝা যাবে। তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঢাকার শৃঙ্খলা ও নগর ব্যবস্থাপনা উন্নয়নে দলীয় বিভাজন ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প