ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ যুদ্ধবিমান জটিলতা, মার্কিন সবুজ সংকেতের অপেক্ষায় তুরস্ক নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী মির্জা আব্বাস অনেকটাই সুস্থ : আলাল শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ ভুয়া সেন্সর সনদে বিভ্রান্তি, ‘জন নায়াগন’ মুক্তি নিয়ে ফের অনিশ্চয়তা ফিফার অনুমতিতে বিশ্বকাপে ভায়াগ্রা খেয়ে মাঠে নামবে কেইনরা ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র: জামায়াত আমির

ঝড়ে যমুনায় যাত্রীবাহী নৌকাডুবি, নিখোঁজ ১

বগুড়ার ধুনটে ঝড়ের কবলে পড়ে যমুনা নদীতে যাত্রীবাহী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় এক গৃহবধূ নিখোঁজ রয়েছেন।
  • আপলোড সময় : ২১ মে ২০২৬, দুপুর ২:৫২ সময়
  • আপডেট সময় : ২১ মে ২০২৬, দুপুর ২:৫২ সময়
ঝড়ে যমুনায় যাত্রীবাহী নৌকাডুবি, নিখোঁজ ১

বগুড়ার ধুনটে ঝড়ের কবলে পড়ে যমুনা নদীতে যাত্রীবাহী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় এক গৃহবধূ নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টার দিকে উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের বানিয়াজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা গেছে, যমুনা নদীর চরাঞ্চল থেকে ১০ জন শ্রমিককে নিয়ে নৌকাটি বানিয়াজান ঘাটের দিকে আসছিল। পথে হঠাৎ ঝড় শুরু হলে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ডুবে যায়।


পরে স্থানীয়রা বানিয়াজান ঘাট থেকে ভাটির দিকে বরইতলি ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৯ জনকে জীবিত উদ্ধার করেন। তবে নৌকায় থাকা আঙ্গুরি খাতুন নামে ৫০ বছর বয়সী এক নারী এখনো নিখোঁজ রয়েছেন। ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু