ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

'মাছ-কার্ড বাদ দিয়ে তারেক রহমানের নিজেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিল করা প্রয়োজন'

দেশের শীর্ষ নেতৃত্বের একটি অংশ দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি দাবি করেন,
  • আপলোড সময় : ২১ মে ২০২৬, দুপুর ১০:৩০ সময়
  • আপডেট সময় : ২১ মে ২০২৬, দুপুর ১০:৩০ সময়
'মাছ-কার্ড বাদ দিয়ে তারেক রহমানের নিজেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিল করা প্রয়োজন'

দেশের শীর্ষ নেতৃত্বের একটি অংশ দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি দাবি করেন, বর্তমান পরিস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। বুধবার (২০ মে) রাজধানীর তোপখানা রোডে অনুষ্ঠিত ‘জাতীয় অর্থনীতিতে চামড়া শিল্পের ভবিষ্যৎ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স।


নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যর্থ হয়েছে। তিনি অভিযোগ করেন, সম্প্রতি ৪ বছরের শিশু ধর্ষণের ঘটনা এবং শাহ আলী মাজারে সংঘটিত সহিংস ঘটনার সঠিক তদন্ত বা সমাধান জনগণ পায়নি। এ সময় তিনি আরও মন্তব্য করেন, এই পরিস্থিতিতে তারেক রহমান-এর নিজেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়া প্রয়োজন হতে পারে বলে তিনি মনে করেন।


সীমান্ত পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন তিনি। তার অভিযোগ, সীমান্তে মানুষ নিহত হলেও কার্যকর প্রতিবাদ জানাতে ব্যর্থ হয়েছে সরকার। তিনি আরও বলেন, দেশের গবাদিপশু শিল্প ক্ষতিগ্রস্ত হলেও সীমান্ত দিয়ে অবৈধ পশু প্রবেশ রোধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পাশাপাশি নদী রক্ষার পরিবর্তে খাল খনন প্রকল্পের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।


অনুষ্ঠানে চামড়া শিল্প রক্ষায় সিন্ডিকেট ভাঙা, আন্তর্জাতিক বাজার সম্প্রসারণসহ পাঁচ দফা দাবি উপস্থাপন করেন আশরাফ মাহাদি, যিনি ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহ্বায়ক হিসেবে বক্তব্য দেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প