ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইউপি নির্বাচনে আচরণবিধি ভাঙলে বাতিল হতে পারে প্রার্থিতা চীন-পাকিস্তান সামরিক সম্পর্ক ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ: যুক্তরাষ্ট্রের উদ্বেগ সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ শুটিং সেটে ২০ জনের জন্য নিজ হাতে ভেলপুরি বানালেন সালমান খান জনবল বাড়াতে বড় উদ্যোগ, পুলিশে সৃষ্টি হচ্ছে ১৪ হাজার পদ ইরানের পরমাণু নীতি পরিবর্তনের বিরোধী চীন-রাশিয়া: আব্বাস আরাগচি যেসব শারীরিক সমস্যায় বাদাম খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি ২৩ নভেম্বর পোশাকশ্রমিকদের নতুন মজুরির প্রস্তাব দিতে পারে মালিকপক্ষ: মজুরি বোর্ড চেয়ারম্যান ২০২৭ শিক্ষাবর্ষে ঢাকার সরকারি স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা মুক্তির প্রথম দিনেই ৩.৭৯ বিলিয়ন ডলারের বিক্রি, নতুন রেকর্ড গড়ল ‘জিটিএ-৬’

মাদ্রাসার সভাপতি হতে লাগবে ডিগ্রি, প্রজ্ঞাপন জারি

দেশের বেসরকারি দাখিল, আলিম ও ফাজিল পর্যায়ের মাদ্রাসাগুলোর পরিচালনা কাঠামোতে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী,
  • আপলোড সময় : ২১ মে ২০২৬, দুপুর ১০:১৫ সময়
  • আপডেট সময় : ২১ মে ২০২৬, দুপুর ১০:১৫ সময়
মাদ্রাসার সভাপতি হতে লাগবে ডিগ্রি, প্রজ্ঞাপন জারি

দেশের বেসরকারি দাখিল, আলিম ও ফাজিল পর্যায়ের মাদ্রাসাগুলোর পরিচালনা কাঠামোতে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে এসব প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হতে হলে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। গত ১৭ মে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিয়া মো. নুরুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নির্দেশনা জারি করা হয়।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক জবাবদিহিতা বৃদ্ধি এবং আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়মটি অবিলম্বে কার্যকর হবে এবং ভবিষ্যতে মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠন বা পুনর্গঠনের ক্ষেত্রে এটি বাধ্যতামূলকভাবে অনুসরণ করতে হবে।


নির্দেশনায় আরও বলা হয়েছে, সভাপতি পদে মনোনয়ন বা নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতার প্রমাণ হিসেবে কমপক্ষে স্নাতক বা সমমানের সনদ দাখিল করতে হবে। পাশাপাশি কোনো গুরুতর ফৌজদারি মামলা বা দুর্নীতির অভিযোগ থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি এই পদে অযোগ্য হিসেবে বিবেচিত হবেন।


শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে কিছু প্রতিষ্ঠানে অশিক্ষিত বা অযোগ্য ব্যক্তিদের নেতৃত্বের কারণে প্রশাসনিক দুর্বলতা, শিক্ষক নিয়োগে অনিয়ম এবং আর্থিক ব্যবস্থাপনায় সমস্যা দেখা দিচ্ছিল। এসব সমস্যা দূর করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।


সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয়

গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয়