ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ভাঙছে ইসরায়েলের পার্লামেন্ট, নেতানিয়াহুর পতন ঘটতে পারে? চীনে বন্যা ও ভূমিধসে ২১ জনের মৃত্যু জামায়াতকে নিয়ে মির্জা ফখরুলের বক্তব্য মিথ্যাচার-দায়িত্বজ্ঞানহীন 'মাছ-কার্ড বাদ দিয়ে তারেক রহমানের নিজেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিল করা প্রয়োজন' গরু চুরি ঠেকাতে বসলো ‘বাঁশের চেকপোস্ট’, পাহারায় গ্রামবাসী বাংলাদেশের টেস্ট ইতিহাসে শান্তই সেরা অধিনায়ক রাজধানীতে ৮ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানার দায় স্বীকার মেলোনি-মোদির ‘মেলোডি’ ট্রেন্ডের ভিডিও দেখে ভুল শেয়ার কিনলেন বিনিয়োগকারীরা পে-স্কেলের সঙ্গে সমন্বয় হবে মহার্ঘ ভাতা, কীভাবে আইনশৃঙ্খলার চরম অবনতির দায়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত: গোলাম পরওয়ার

ঈদ শেষে ট্রেনে ফিরতি যাত্রা: আজ বিক্রি হবে ৩১ মে’র টিকিট

ঈদুল আজহার ছুটি শেষে ঘরমুখো যাত্রীদের যাত্রা সহজ করতে বিশেষ ব্যবস্থায় আন্তঃনগর ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
  • আপলোড সময় : ২১ মে ২০২৬, দুপুর ১০:০ সময়
  • আপডেট সময় : ২১ মে ২০২৬, দুপুর ১০:০ সময়
ঈদ শেষে ট্রেনে ফিরতি যাত্রা: আজ বিক্রি হবে ৩১ মে’র টিকিট

ঈদুল আজহার ছুটি শেষে ঘরমুখো যাত্রীদের যাত্রা সহজ করতে বিশেষ ব্যবস্থায় আন্তঃনগর ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। বৃহস্পতিবার (২১ মে) নির্ধারিত সময় অনুযায়ী আগামী ৩১ মে’র আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে। সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়। এরপর দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে।


রেলওয়ে জানিয়েছে, যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। ঈদ উপলক্ষে নেওয়া কর্মপরিকল্পনা অনুযায়ী, ১ জুনের টিকিট বিক্রি হবে ২২ মে, ২ জুনের টিকিট ২৩ মে, ৩ জুনের টিকিট ২৪ মে এবং ৪ জুনের টিকিট ২৫ মে বিক্রি করা হবে।


এছাড়া রেলওয়ে জানিয়েছে, এই সময়ে কেনা টিকিট কোনোভাবেই ফেরত দেওয়া যাবে না। একজন যাত্রী একসঙ্গে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন এবং একাধিক টিকিট নিলে সহযাত্রীদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩টি করে ভাষা শেখা বাধ্যতামূলক, জুলাই থেকে নবম ও দশম শ্রেণিতে কার্যকর

৩টি করে ভাষা শেখা বাধ্যতামূলক, জুলাই থেকে নবম ও দশম শ্রেণিতে কার্যকর