ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক আজ

ভারত ও বাংলাদেশের মধ্যে যৌথ নদী কমিশনের ৯০তম বৈঠক পশ্চিমবঙ্গের কলকাতায় শুরু হতে যাচ্ছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া
  • আপলোড সময় : ২১ মে ২০২৬, সকাল ৯:৪২ সময়
  • আপডেট সময় : ২১ মে ২০২৬, সকাল ৯:৪২ সময়
বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক আজ

ভারত ও বাংলাদেশের মধ্যে যৌথ নদী কমিশনের ৯০তম বৈঠক পশ্চিমবঙ্গের কলকাতায় শুরু হতে যাচ্ছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া তিন দিনের এই বৈঠক চলবে শনিবার পর্যন্ত। ইতোমধ্যে বৈঠকে অংশ নিতে বাংলাদেশের ছয় সদস্যের প্রতিনিধি দল কলকাতায় পৌঁছেছে। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন যৌথ নদী কমিশনের সদস্য মোহাম্মদ আনোয়ার কবির। এছাড়া দলে পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈতিক পর্যায়ের কয়েকজন প্রতিনিধি রয়েছেন। ভারতের পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছেন দেশটির জলসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিব এবং পশ্চিমবঙ্গ সরকারের সেচ বিভাগের একজন প্রধান প্রকৌশলী।


এবারের বৈঠকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে আসছে গঙ্গার পানি বণ্টন চুক্তির পুনর্নবীকরণ। ১৯৯৬ সালে স্বাক্ষরিত এই চুক্তির মেয়াদ চলতি বছরের ৩১ ডিসেম্বর শেষ হতে যাচ্ছে। ফলে নতুন করে চুক্তি নবায়নের বিষয়টি দুই দেশের আলোচনায় বিশেষ গুরুত্ব পাচ্ছে। বৈঠকের অংশ হিসেবে বাংলাদেশের প্রতিনিধি দল মুর্শিদাবাদ সফর করবে। সেখানে ফারাক্কা এলাকায় গঙ্গা নদীর পানির প্রবাহ পর্যবেক্ষণ ও পরিমাপ কার্যক্রম পরিচালনা করা হবে। পরে কলকাতায় ফিরে আনুষ্ঠানিক বৈঠকে অংশ নেবেন প্রতিনিধিরা।


বর্তমান চুক্তি অনুযায়ী, শুষ্ক মৌসুমে গঙ্গার পানির প্রবাহের ওপর ভিত্তি করে দুই দেশের মধ্যে পানি বণ্টনের বিধান রয়েছে। পানির পরিমাণ বেশি হলে ভারত বেশি অংশ পায়, আবার নির্দিষ্ট সীমার নিচে নেমে এলে দুই দেশ সমানভাবে পানি ভাগ করে নেয়। বিশেষজ্ঞদের মতে, আগামী দিনের পানি ব্যবস্থাপনা, কৃষি এবং আঞ্চলিক সম্পর্কের ক্ষেত্রে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?

হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?