ঢাকা | |
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়া পাঠানোর প্রলোভনে ৬০ লাখ টাকা আত্মসাৎ, চক্রের দুই সদস্য গ্রেপ্তার যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় আরও সময় প্রয়োজন: কাতার জুনের শেষে পাইপলাইনে চট্টগ্রাম থেকে ঢাকায় আসবে জ্বালানি তেল অন্যান্য দেশেও আলোচিত বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ যে অধ্যাদেশ পাস হয়নি সেগুলো পুনর্বিবেচনা করার প্রক্রিয়া চলছে: চিফ হুইপ পল্লবীতে ৭ বছরের শিশুকে গলা কেটে হত্যা: অভিযুক্ত সোহেল ফতুল্লা থেকে গ্রেপ্তার নিখোঁজের একদিন পর পুকুরে ভেসে উঠলো যুবকের মরদেহ হজের উদ্দেশে বুধবার সৌদি আরব যাচ্ছেন জামায়াত আমির রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন ভ্লাদিমির পুতিন যুদ্ধক্ষেত্রে জীবন দিতে চাওয়া ইরানিদের গণবিয়ে, মেশিনগান নিয়ে হাজির বর-কনে!

যে অধ্যাদেশ পাস হয়নি সেগুলো পুনর্বিবেচনা করার প্রক্রিয়া চলছে: চিফ হুইপ

সংসদের প্রথম অধিবেশনে পাস না হওয়া অধ্যাদেশগুলো পুনর্বিবেচনা বা রিভিউ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সরকারি দলের চিফ
  • আপলোড সময় : ২০ মে ২০২৬, দুপুর ১১:১২ সময়
  • আপডেট সময় : ২০ মে ২০২৬, দুপুর ১১:১২ সময়
যে অধ্যাদেশ পাস হয়নি সেগুলো পুনর্বিবেচনা করার প্রক্রিয়া চলছে: চিফ হুইপ

সংসদের প্রথম অধিবেশনে পাস না হওয়া অধ্যাদেশগুলো পুনর্বিবেচনা বা রিভিউ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। মঙ্গলবার (১৯ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, বৈঠকে আসন্ন বাজেট অধিবেশন, নারী সংসদ সদস্যদের অংশগ্রহণ বৃদ্ধি এবং সংসদীয় কার্যক্রম আরও কার্যকর করার বিষয় নিয়ে আলোচনা হয়েছে।


তিনি আরও জানান, আগামী রোববার সংসদের সাউন্ড সিস্টেমের কারিগরি সমস্যার সমাধান বিষয়ে প্রধানমন্ত্রীকে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হবে। মনি বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, জ্বালানি তেলের সংকট সমাধানে যেভাবে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে, একইভাবে বিদ্যুৎ সমস্যার সমাধানও যৌথ প্রচেষ্টার মাধ্যমে সম্ভব হবে।


এছাড়া তিনি বলেন, দারিদ্র্যসীমার নিচে থাকা জনগণের জীবনমান উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩টি করে ভাষা শেখা বাধ্যতামূলক, জুলাই থেকে নবম ও দশম শ্রেণিতে কার্যকর

৩টি করে ভাষা শেখা বাধ্যতামূলক, জুলাই থেকে নবম ও দশম শ্রেণিতে কার্যকর