ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কেপ ভার্দের বিপক্ষে খেলা দেখে জার্সি পুড়িয়ে দলত্যাগ আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলের মুখোমুখি নরওয়ে, হালান্ড বললেন- ‘সম্ভাবনা খুবই ক্ষীণ’ জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী ‘জেন জি অলস, এদের ইরান পাঠিয়ে দেওয়া উচিত’ কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে অবাক হবো: সাকিব আল হাসান ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’ ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময় পরিবর্তনের গুঞ্জন, সিদ্ধান্তে অটল ফিফা ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী

ইয়াবা বিক্রির সময় হাতেনাতে আটক বিএনপি নেতা

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ইয়াবা বিক্রির সময় হাতেনাতে আটক হয়েছেন স্থানীয় বিএনপির এক ওয়ার্ড পর্যায়ের নেতা। তার বিরুদ্ধে পূর্বেও
  • আপলোড সময় : ২০ মে ২০২৬, দুপুর ১০:০ সময়
  • আপডেট সময় : ২০ মে ২০২৬, দুপুর ১০:০ সময়
ইয়াবা বিক্রির সময় হাতেনাতে আটক বিএনপি নেতা

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ইয়াবা বিক্রির সময় হাতেনাতে আটক হয়েছেন স্থানীয় বিএনপির এক ওয়ার্ড পর্যায়ের নেতা। তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) রাত ৯টার দিকে উপজেলার গুনভরি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে ফুলছড়ি থানা পুলিশ। আটক ব্যক্তি ফিরোজ কবির, যিনি উড়িয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় ইয়াবা বিক্রিরত অবস্থায় ফিরোজ কবিরকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।


ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (দুরুল হোদা) জানান, আটক ব্যক্তির কাছ থেকে ৯টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তীতে আদালতে পাঠানো হবে। এছাড়া তার বিরুদ্ধে আগে থেকেই আরও দুটি মাদক মামলা রয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাথা নত করে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন জাপান কোচ

মাথা নত করে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন জাপান কোচ