ঢাকা | |
সংবাদ শিরোনাম :
হাসিনা আমলের ব্যাংক নিয়ন্ত্রণের সুযোগ আবার ফেরত আনছে বিএনপি: হাসনাত ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ ২ কোটির বেশি প্রবীণকে এককালীন ৯০ ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের তরুণদের স্বপ্ন ও সম্ভাবনার গল্প শোনাতে প্রথমা বুক ক্যাফেতে কথাসাহিত্যিক রাহিতুল ইসলাম শাহজালাল বিমানবন্দরে দুই কর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির রিমান্ডে ঘটনার সত্যতা স্বীকার করেছেন আখতারুজ্জামান: পুলিশ কিংবদন্তি হওয়ার পথে এগিয়ে চলেছে ইয়ামাল: স্পেন কোচ সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস রাশেদুলের সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধ সস্ত্রীক প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের ছবি নিয়ে প্রেস উইংয়ের ব‍্যাখ‍্যা

ইসরায়েলের বিমান হামলায় দক্ষিণ লেবাননে নিহত আরও ১৬

দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এতে
  • আপলোড সময় : ২০ মে ২০২৬, সকাল ৯:৩৭ সময়
  • আপডেট সময় : ২০ মে ২০২৬, সকাল ৯:৩৭ সময়
ইসরায়েলের বিমান হামলায় দক্ষিণ লেবাননে নিহত আরও ১৬

দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৫ জনের বেশি মানুষ। মঙ্গলবার স্থানীয় চিকিৎসা সূত্র ও গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৪২ জনে। আহত হয়েছেন অন্তত ৯ হাজার ৩০১ জন।


সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা ঘটে টাইর জেলার দেইর কানুন আল-নাহর শহরে। সেখানে ইসরায়েলি যুদ্ধবিমানের হামলায় নারী ও শিশুসহ ১০ জন নিহত হন। স্থানীয় সূত্র জানায়, ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া কফারসির শহরের আল-মাহফারা এলাকায় একটি বাড়িতে হামলায় দুই নারীসহ চারজন নিহত হয়েছেন। অন্যদিকে নাবাতিয়েহ জেলার হারুফ শহর এবং বিনত জবেইল জেলার ফ্রুন শহরে পৃথক ড্রোন হামলায় আরও দুজনের মৃত্যু হয়।


একই দিনে দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় ধারাবাহিক বিমান হামলা চালানো হয়। এতে বহু বাড়িঘর ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। এর পাল্টা জবাবে ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সংগঠনটি জানিয়েছে, তারা সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় ড্রোন ও রকেট হামলা চালিয়েছে। ইসরায়েলি গণমাধ্যমও একটি হামলায় একজন গুরুতর আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে।


হিজবুল্লাহ আরও দাবি করেছে, তারা ইসরায়েলের সামরিক যোগাযোগযান ও প্রতিরক্ষা স্থাপনা লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে। এছাড়া উত্তরাঞ্চলের কয়েকটি সামরিক অবস্থানেও আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। এদিকে ইসরায়েলি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন করে সীমান্ত সংঘাত শুরু হওয়ার পর থেকে অন্তত ১ হাজার ৪৩ জন সেনা কর্মকর্তা ও সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।


সূত্র: শাফাক নিউজ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা