ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস শাবিপ্রবির ১০ তলা ভবন নির্মাণে মেয়াদোত্তীর্ণ সিমেন্ট ব্যবহারের অভিযোগ এসএসসির খাতা পুনঃমূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন, আসছে নীতিমালা হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব? নেইমারের সঙ্গে হাত মেলালেন না সেই ‘পুরোনো শত্রু’ মাদক পরীক্ষায় একের পর এক ধরা পড়ছেন ভারতীয় পাইলট সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মানবতাবিরোধী অপরাধের মামলায় এবার আসামি হচ্ছেন ৩ সাংবাদিক বাংলাদেশের কাছে হারের পর বড় শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী

শি-পুতিন বৈঠকের এক দিন আগে চীনা জাহাজে রাশিয়ার ভয়াবহ হামলা

কৃষ্ণ সাগরে দুটি বেসামরিক জাহাজে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া, যার মধ্যে একটি চীনের মালিকানাধীন কার্গো জাহাজও রয়েছে।
  • আপলোড সময় : ১৯ মে ২০২৬, দুপুর ১০:৩৯ সময়
  • আপডেট সময় : ১৯ মে ২০২৬, দুপুর ১০:৩৯ সময়
শি-পুতিন বৈঠকের এক দিন আগে চীনা জাহাজে রাশিয়ার ভয়াবহ হামলা

কৃষ্ণ সাগরে দুটি বেসামরিক জাহাজে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া, যার মধ্যে একটি চীনের মালিকানাধীন কার্গো জাহাজও রয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চীন সফরের একদিন আগে এই হামলার ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ইউক্রেনের সমুদ্রবন্দর কর্তৃপক্ষ জানায়, সোমবার (১৮ মে) ওদেসা অঞ্চলের দিকে অগ্রসর হওয়ার সময় দুটি জাহাজে ড্রোন হামলা হয়। জাহাজ দুটি মার্শাল দ্বীপপুঞ্জ ও গিনি-বিসাউয়ের পতাকাবাহী ছিল।


ইউক্রেনীয় নৌবাহিনীর তথ্য অনুযায়ী, হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজগুলোর একটি হলো চীনা মালিকানাধীন কার্গো জাহাজ ‘কেএসএল দেইয়াং’। মার্শাল দ্বীপপুঞ্জের পতাকা নিয়ে চলা এ জাহাজে চীনা নাবিকরা ছিলেন। নৌবাহিনী জানায়, হামলায় কোনো নাবিক আহত হননি এবং জাহাজটি পরে তার যাত্রা পুনরায় শুরু করেছে। রয়টার্সের বরাতে জানা যায়, হামলার সময় জাহাজটিতে কোনো পণ্য ছিল না; এটি লৌহ আকরিক বোঝাই করতে বন্দরের দিকে যাচ্ছিল।


ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়ায় বলেন, বেসামরিক জাহাজে এই ধরনের হামলা প্রমাণ করে সমুদ্রপথেও নিরাপত্তা পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ওদেসা বন্দরের আশপাশে নিয়মিত হামলার ঘটনা ঘটছে বলে দাবি করেছে ইউক্রেন। কৃষিপণ্য রপ্তানির গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।


সূত্র: আল জাজিরা

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার

ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার