ঢাকা | |
সংবাদ শিরোনাম :
৭৬৫ কোটি টাকা ফেরত পাচ্ছেন পপ তারকা শাকিরা ঝিনাইদহ-মেহেরপুরে বজ্রপাতে দুজনের মৃত্যু, মারা গেছে ৪টি গরু চীনের ‘গুপ্তচর’ হয়ে কাজ করেছেন ক্যালিফোর্নিয়ার মেয়র, শহরজুড়ে তোলপা অবশেষে ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা, নেইমার কি আছেন? প্রেমিকের হাত ধরে পালানোর ৪ দিন পর নববধূর লাশ মিলল হাসপাতালে টানা পতনের পর বিশ্ববাজারে স্বর্ণের দামে উর্ধ্বগতি টঙ্গীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ধাওয়া দিয়ে ৪ জনকে পুলিশে দিল জনতা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী ফেসবুকে ভাইরাল ‘কী রাগ করলা’, কারণ কী? যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামিক স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ৩

বিজয় সরণির কলমিলতা বাজারের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর বিজয় সরণি মোড়ের কলমিলতা বাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। দ্রুত পদক্ষেপের কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি
  • আপলোড সময় : ১৯ মে ২০২৬, দুপুর ১০:১৩ সময়
  • আপডেট সময় : ১৯ মে ২০২৬, দুপুর ১০:১৩ সময়
বিজয় সরণির কলমিলতা বাজারের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর বিজয় সরণি মোড়ের কলমিলতা বাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। দ্রুত পদক্ষেপের কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (১৯ মে) সকাল ৭টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম।


তিনি জানান, কলমিলতা বাজারের দুইতলা মার্কেটের নিচতলায় প্রথম আগুনের সূত্রপাত হয়। ভোর ৫টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস এবং মাত্র ছয় মিনিটের মধ্যে, ভোর ৫টা ২০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে উদ্ধারকর্মীরা। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তেজগাঁও, মোহাম্মদপুর, মিরপুর এবং সিদ্দিকবাজার স্টেশনের মোট ১০টি ইউনিট অংশ নেয়।


ফায়ার সার্ভিস জানিয়েছে, দ্রুত পদক্ষেপের ফলে আগুন আশপাশে ছড়িয়ে পড়তে পারেনি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কেন বউয়ের হাতে ‘চড়’ খেয়েছিলেন ম্যাক্রোঁ

কেন বউয়ের হাতে ‘চড়’ খেয়েছিলেন ম্যাক্রোঁ