ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস শাবিপ্রবির ১০ তলা ভবন নির্মাণে মেয়াদোত্তীর্ণ সিমেন্ট ব্যবহারের অভিযোগ এসএসসির খাতা পুনঃমূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন, আসছে নীতিমালা হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব? নেইমারের সঙ্গে হাত মেলালেন না সেই ‘পুরোনো শত্রু’ মাদক পরীক্ষায় একের পর এক ধরা পড়ছেন ভারতীয় পাইলট সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মানবতাবিরোধী অপরাধের মামলায় এবার আসামি হচ্ছেন ৩ সাংবাদিক বাংলাদেশের কাছে হারের পর বড় শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী

দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে ঢাকার নাম

সাম্প্রতিক বৃষ্টিতে রাজধানীর বায়ুমানে সাময়িক স্বস্তি ফিরলেও সেই পরিস্থিতি বেশিদিন স্থায়ী হয়নি। মঙ্গলবার (১৯ মে) সকালে বিশ্বের দূষিত
  • আপলোড সময় : ১৯ মে ২০২৬, সকাল ৯:৫৫ সময়
  • আপডেট সময় : ১৯ মে ২০২৬, সকাল ৯:৫৫ সময়
দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে ঢাকার নাম

সাম্প্রতিক বৃষ্টিতে রাজধানীর বায়ুমানে সাময়িক স্বস্তি ফিরলেও সেই পরিস্থিতি বেশিদিন স্থায়ী হয়নি। মঙ্গলবার (১৯ মে) সকালে বিশ্বের দূষিত শহরের তালিকায় আবারও দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ঢাকা। এতে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে নগরবাসীর মধ্যে। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যমতে, মঙ্গলবার সকালে ঢাকার বায়ুমানের সূচক ছিল ১৭৮, যা জনস্বাস্থ্যের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসকষ্টে ভোগা মানুষের জন্য এই পরিস্থিতি বেশি ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


এদিন বায়ুদূষণের তালিকায় ৩০০ একিউআই স্কোর নিয়ে শীর্ষে ছিল পাকিস্তানের লাহোর। এছাড়া উগান্ডার কাম্পালা, ভারতের দিল্লি এবং নেপালের কাঠমান্ডুও দূষিত শহরের তালিকায় উপরের দিকে অবস্থান করছে। বিশেষজ্ঞদের মতে, রাজধানীতে নির্মাণকাজ, যানবাহনের ধোঁয়া, শিল্পকারখানার নির্গমন এবং খোলা জায়গায় বর্জ্য পোড়ানোর কারণে বায়ুদূষণ বাড়ছে। বৃষ্টির কারণে সাময়িকভাবে দূষণ কমলেও শুষ্ক আবহাওয়া ফিরে আসার সঙ্গে সঙ্গে আবারও বায়ুমানের অবনতি ঘটছে।


আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ১৫১ থেকে ২০০ স্কোরের বায়ু ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। এ অবস্থায় দীর্ঘসময় বাইরে অবস্থান না করা এবং প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়। বিশেষ করে অসুস্থ ব্যক্তি ও শিশুদের সতর্ক থাকতে বলা হয়েছে। পরিবেশবিদদের মতে, রাজধানীর বায়ুদূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে স্বাস্থ্যঝুঁকি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার

ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার