ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দুদকের ৩ উপপরিচালক ও ৯ সহকারী পরিচালক পদে রদবদল মেসির বিদায়ী ম্যাচের আগে হৃদয়স্পর্শী বার্তা নেইমারের অক্টোবরের পাঁচ দিনে রেমিট্যান্স এলো ৫১৩ মিলিয়ন ডলার ‘কেন কুষ্টিয়ার ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারী চুপ, এখন বুঝতেছেন?’ মোদির পর ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক, গুরুত্বপূর্ণ আলোচনা বনানীতে ৩২ বর্গফুট কবরের সংরক্ষণ ফি দেড় কোটি টাকা, ২৫ বছর পর করতে হয় নবায়ন এলএনজিতে বাড়ছে ব্যয়, কাটছে না গ্যাস-সংকট অর্থনৈতিক প্রবৃদ্ধি শ্লথ, বাড়ছে দারিদ্র্য, স্থবির কর্মসংস্থান: বিশ্বব্যাংক রাজধানী রিয়াদের দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ধ্বংস করলো সৌদি আরব বিদায়ী ম্যাচে গোল ও অ্যাসিস্ট মেসির, বেনিনকে ৩-০ গোলে হারাল আর্জেন্টিনা

ফ্যামিলি কার্ড বিতরণে গরিবদের বঞ্চিত করেছেন আমলারা: ডেপুটি স্পিকার

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ড্রিম প্রজেক্ট ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে দরিদ্র মানুষদের বঞ্চিত
  • আপলোড সময় : ১৮ মে ২০২৬, দুপুর ১০:৭ সময়
  • আপডেট সময় : ১৮ মে ২০২৬, দুপুর ১০:৭ সময়
ফ্যামিলি কার্ড বিতরণে গরিবদের বঞ্চিত করেছেন আমলারা: ডেপুটি স্পিকার

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ড্রিম প্রজেক্ট ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে দরিদ্র মানুষদের বঞ্চিত করে কিছু আমলা অন্যায় করেছেন। রোববার (১৭ মে) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘চাষাভূষার সন্তান’ গ্রন্থের প্রাসঙ্গিকতা ও করণীয় শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।


কায়সার কামাল বলেন, স্বাধীনতার পর থেকে হাওড় অঞ্চল নিয়ে কোনো টেকসই বা বৈজ্ঞানিক পরিকল্পনা গ্রহণ করা হয়নি। মৎস্য চাষ ও উন্নয়নের নামে ইজারা ও লিজ ব্যবস্থার কারণে হাওড় অঞ্চলে নৈরাজ্য সৃষ্টি হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।


তিনি আরও দাবি করেন, হাওড় এলাকার সরকারি ক্ষয়ক্ষতির তালিকায় প্রকৃত ক্ষতির তুলনায় তিন গুণ বেশি তথ্য অন্তর্ভুক্ত রয়েছে এবং সেখানে ভুয়া নামও যুক্ত করা হয়েছে। হাওড় অঞ্চলের প্রকৃত সমস্যা নিরূপণ ও সমাধানের জন্য একটি বিশেষ টাস্কফোর্স গঠনের আহ্বান জানান ডেপুটি স্পিকার। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা হাওড় এলাকার কৃষক ও চাষীদের জীবন-জীবিকার সমস্যা ও দুর্দশা নিয়ে আলোচনা করেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!

তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!