ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সোহরাওয়ার্দী উদ্যান থেকে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ম্যুরাল সরানোর সিদ্ধান্ত হয়নি: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ইরানে ওষুধের দাম আকাশছোঁয়া, রোগীরা বিপাকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ এক ঘণ্টার মধ্যে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের ঘটনায় ম্যাজিস্ট্রেট ও পুলিশের সমন্বয়ে ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জাকসু নির্বাচনের অনিয়ম তদন্তের দাবি ছাত্র ইউনিয়নের কারাগারে আলো নিভিয়ে সেনা কর্মকর্তা তারেক সাঈদকে পেটানোর অভিযোগ ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, তুমি প্রতিবাদ করবা কেন: আসিফ মাহমুদ থার্ড টার্মিনাল প্রকল্পে তৃতীয় দফায় ব্যয় বাড়ল ৮৪৮ কোটি টাকা এআই গবেষণায় এআইইউবি ও ব্রেইন স্টেশন ২৩-এর যৌথ উদ্যোগ

ব্রাহ্মণদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে অনুরাগের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বলিউডের আলোচিত পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও নতুন বিতর্কের মুখে পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা একটি পুরোনো
  • আপলোড সময় : ১৮ মে ২০২৬, দুপুর ১০:২ সময়
  • আপডেট সময় : ১৮ মে ২০২৬, দুপুর ১০:২ সময়
ব্রাহ্মণদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে অনুরাগের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বলিউডের আলোচিত পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও নতুন বিতর্কের মুখে পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা একটি পুরোনো মন্তব্য ঘিরে ভারতের গুজরাটের সুরাত আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমে দাবি করা হয়েছে। মামলাটি করেন আইনজীবী ও বিশ্ব হিন্দু পরিষদের নেতা কমলেশ রাভাল। অভিযোগে তিনি দাবি করেন, অনুরাগ কাশ্যপের মন্তব্য কেবল ব্যক্তিগত মত প্রকাশ ছিল না, বরং তা পুরো ব্রাহ্মণ সম্প্রদায়ের প্রতি অবমাননাকর এবং সমাজে বিভাজন সৃষ্টিকারী।


আদালত অভিযোগ আমলে নিয়ে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা রুজুর নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। ঘটনার সূত্রপাত ২০২৫ সালে জ্যোতিরাও ফুলের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘ফুলে’র ট্রেলার প্রকাশকে ঘিরে বিতর্ক থেকে। তখন ‘অল ইন্ডিয়া ব্রাহ্মণ সমাজ’ ছবিটি নিয়ে আপত্তি তোলে। সেই প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মন্তব্য করেন অনুরাগ কাশ্যপ। পরিচালকের সেই মন্তব্যে তিনি লেখেন, “ব্রাহ্মণদের ওপর আমি প্রস্রাব করি। এতে কোনো সমস্যা আছে?”—এমন বক্তব্য ঘিরেই নতুন করে বিতর্ক ও আইনি জটিলতা তৈরি হয়।


ভারতীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, এর আগেও তাকে একাধিক নোটিশ পাঠানো হয়েছিল, তবে কোনো জবাব না পাওয়ায় আদালত কঠোর অবস্থান নেয়। তবে এ বিষয়ে অনুরাগ কাশ্যপ এখনো প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া দেননি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ ও ভারত মিলে নেবে, ‘আশা’ যুক্তরাষ্ট্রের

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ ও ভারত মিলে নেবে, ‘আশা’ যুক্তরাষ্ট্রের