ঢাকা | |

তৃণমূলের জন্য বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিডা চেয়ারম্যান

দেশের বিদ্যুৎ খাতে ভর্তুকি নীতি ঢালাওভাবে না দিয়ে কেবল তৃণমূল পর্যায়ের দরিদ্র জনগোষ্ঠীর জন্য সীমিত আকারে বজায় রাখার
  • আপলোড সময় : ১৮ মে ২০২৬, সকাল ৯:৫৮ সময়
  • আপডেট সময় : ১৮ মে ২০২৬, সকাল ৯:৫৮ সময়
তৃণমূলের জন্য বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিডা চেয়ারম্যান

দেশের বিদ্যুৎ খাতে ভর্তুকি নীতি ঢালাওভাবে না দিয়ে কেবল তৃণমূল পর্যায়ের দরিদ্র জনগোষ্ঠীর জন্য সীমিত আকারে বজায় রাখার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশীক চৌধুরী। রোববার (১৭ মে) রাজধানীর আইইবি ভবনে ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) আয়োজিত ‘বাংলাদেশের বিদ্যুৎ খাতের অর্থনৈতিক সংকট ও ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


আশীক চৌধুরী বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় ভর্তুকির সঠিক লক্ষ্যভিত্তিক বণ্টন নিশ্চিত করা জরুরি, যাতে প্রকৃত সুবিধাভোগীরা সরকারের সহায়তার সুফল পান। তিনি বিদ্যুৎ খাতের অন্যতম আলোচিত বিষয় ‘ক্যাপাসিটি চার্জ’ প্রসঙ্গে বলেন, বিদ্যমান আন্তর্জাতিক চুক্তি থেকে সহজে বের হয়ে আসা সম্ভব নয়। অনেক ক্ষেত্রে আইনি জটিলতা ও আন্তর্জাতিক সালিশে বড় ধরনের আর্থিক ঝুঁকির কারণে বর্তমান কাঠামো অনুযায়ী ক্যাপাসিটি চার্জ পরিশোধ করাই তুলনামূলকভাবে বাস্তবসম্মত ও নিরাপদ সমাধান।


বিডা চেয়ারম্যান আরও বলেন, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সৌরবিদ্যুৎ খাতের উন্নয়ন, গ্রিড সংযোগ এবং পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থার বিস্তারে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের ওপর গুরুত্বারোপ করেন তিনি।


আইইবি ভবনে অনুষ্ঠিত এই সেমিনারে বিদ্যুৎ ও প্রকৌশল খাতের বিশেষজ্ঞরা বিভিন্ন মতামত তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) প্রেসিডেন্ট প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রকৌশলী সাব্বির মোস্তফা খান এবং পাওয়ার গ্রিড বাংলাদেশের সাবেক চেয়ারম্যান রেজওয়ান খানসহ সংশ্লিষ্ট গবেষক ও প্রকৌশলীরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা