ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সোহরাওয়ার্দী উদ্যান থেকে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ম্যুরাল সরানোর সিদ্ধান্ত হয়নি: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ইরানে ওষুধের দাম আকাশছোঁয়া, রোগীরা বিপাকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ এক ঘণ্টার মধ্যে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের ঘটনায় ম্যাজিস্ট্রেট ও পুলিশের সমন্বয়ে ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জাকসু নির্বাচনের অনিয়ম তদন্তের দাবি ছাত্র ইউনিয়নের কারাগারে আলো নিভিয়ে সেনা কর্মকর্তা তারেক সাঈদকে পেটানোর অভিযোগ ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, তুমি প্রতিবাদ করবা কেন: আসিফ মাহমুদ থার্ড টার্মিনাল প্রকল্পে তৃতীয় দফায় ব্যয় বাড়ল ৮৪৮ কোটি টাকা এআই গবেষণায় এআইইউবি ও ব্রেইন স্টেশন ২৩-এর যৌথ উদ্যোগ

মেসি ম্যাজিকে মায়ামির ঐতিহাসিক জয়

আবারও নিজের জাদুকরী ফুটবলে দর্শকদের মুগ্ধ করলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তার এক গোল ও এক অ্যাসিস্টে মেজর
  • আপলোড সময় : ১৮ মে ২০২৬, সকাল ৯:৩৭ সময়
  • আপডেট সময় : ১৮ মে ২০২৬, সকাল ৯:৩৭ সময়
মেসি ম্যাজিকে মায়ামির ঐতিহাসিক জয়

আবারও নিজের জাদুকরী ফুটবলে দর্শকদের মুগ্ধ করলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তার এক গোল ও এক অ্যাসিস্টে মেজর লিগ সকারে পোর্টল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। নিজেদের নতুন স্টেডিয়ামে এটি ছিল মায়ামির প্রথম জয়। এর আগে চার ম্যাচের মধ্যে তিনটিতে ড্র এবং একটিতে হার দেখেছিল মেসি-সুয়ারেজদের দল। রোববারের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মায়ামি। ম্যাচের ৩১তম মিনিটে তেলাস্কোর বাড়ানো বল থেকে গোল করে দলকে এগিয়ে দেন মেসি। এরপর ৪২তম মিনিটে আবারও নিজের অসাধারণ নৈপুণ্য দেখান এই বিশ্বকাপজয়ী তারকা।


মাঝমাঠ থেকে কয়েকজন ডিফেন্ডারকে ড্রিবলে কাটিয়ে ডি-বক্সে নিখুঁত পাস দেন মেসি। তার সেই চমৎকার অ্যাসিস্ট থেকে সহজেই গোল করেন জার্মান ব্রেতারেমে। মুহূর্তটি দর্শকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি করে।


এই জয়ের ফলে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে যৌথভাবে শীর্ষে উঠে এসেছে মায়ামি। ১৪ ম্যাচে দলটির সংগ্রহ এখন ২৮ পয়েন্ট। সমান পয়েন্ট রয়েছে এক ম্যাচ কম খেলা ন্যাশভিল দলেরও।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ ও ভারত মিলে নেবে, ‘আশা’ যুক্তরাষ্ট্রের

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ ও ভারত মিলে নেবে, ‘আশা’ যুক্তরাষ্ট্রের