ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ট্রেড লাইসেন্স পেতে হোটেল-রেস্তোরাঁয় প্রতিবন্ধীদের জন্য থাকতে হবে র‍্যাম্প-টয়লেট টিভি চ্যানেলে চাকরি পরিবর্তনের ক্ষেত্রে ‘এনওসি’ বাধ্যতামূলক ভারতে গরু আনতে গিয়ে নিখোঁজ যুবক, সীমান্তে অর্ধগলিত মরদেহ উদ্ধার হামের উপসর্গে মৃত্যু: সাত হাসপাতাল ঘুরেও বাঁচানো গেল না সাজিদকে ফ্যামিলি কার্ড বিতরণে গরিবদের বঞ্চিত করেছেন আমলারা: ডেপুটি স্পিকার জামায়াতে ইসলামীতে যোগ দিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার জসিমউদ্দীন ফেসবুক পোস্টের সূত্র ধরে ভারতে নিখোঁজ যুবককে ফেরালো বিজিবি ‘হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন’ ব্রাহ্মণদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে অনুরাগের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ক্যাশলেস পেমেন্ট বৃদ্ধিতে ‘বাংলা কিউআর’ নেটওয়ার্কে যুক্ত হলো ‘পাঠাও পে’

কারিনার মৃত্যুতে শোক জানাতে চান না অভিনেতা আবদুল্লাহ রানা

দেশের জনপ্রিয় কনটেন্ট নির্মাতা ও অভিনেত্রী কারিনা কায়সার-এর মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন অভিনেতা আবদুল্লাহ রানা।
  • আপলোড সময় : ১৭ মে ২০২৬, দুপুর ২:৪৭ সময়
  • আপডেট সময় : ১৭ মে ২০২৬, দুপুর ২:৪৭ সময়
কারিনার মৃত্যুতে শোক জানাতে চান না অভিনেতা আবদুল্লাহ রানা

দেশের জনপ্রিয় কনটেন্ট নির্মাতা ও অভিনেত্রী কারিনা কায়সার-এর মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন অভিনেতা আবদুল্লাহ রানা। গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি জানান, প্রয়াত অভিনেত্রীর রাজনৈতিক অবস্থান তার ব্যক্তিগত আদর্শের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তিনি প্রকাশ্যে শোক জানাচ্ছেন না।


আবদুল্লাহ রানা বলেন, “এই বিষয় নিয়ে আমার কিছু বলার নেই। হয়তো আমার দুঃখ প্রকাশ করা উচিত, কিন্তু আমি তা করব না। কারণ তার রাজনৈতিক অবস্থান আমার আদর্শের সঙ্গে যায় না।” তিনি আরও বলেন, একজন শিল্পীর রাজনৈতিক আদর্শ থাকা স্বাভাবিক হলেও তা প্রকাশের ধরন নিয়ে তার ভিন্ন মত রয়েছে।


তার ভাষ্য অনুযায়ী, একজন অভিনেতা নিজের কাজের মাধ্যমে রাজনৈতিক বিশ্বাস প্রকাশ করতে পারেন, তবে সরাসরি দলীয় কর্মকাণ্ড, মিছিল-মিটিং বা দলবাজির মাধ্যমে তা প্রকাশ করা গ্রহণযোগ্য নয়।


তবে শিল্পীদের রাজনীতিতে অংশগ্রহণের বিরোধিতা করেননি তিনি। আবদুল্লাহ রানা বলেন, রাজনীতি কোনো খারাপ বিষয় নয় এবং একজন অভিনেতা চাইলে রাজনীতি করেও অভিনয় চালিয়ে যেতে পারেন।


উল্লেখ্য, গত ১৫ মে ভারতের চেন্নাই শহরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কারিনা কায়সার। আজ রোববার তার মরদেহ দেশে আনা হবে। পরে ঢাকার ডিওএইচএস মাঠে জানাজা শেষে মুন্সীগঞ্জের গজারিয়ায় তাকে দাফন করা হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কেন বউয়ের হাতে ‘চড়’ খেয়েছিলেন ম্যাক্রোঁ

কেন বউয়ের হাতে ‘চড়’ খেয়েছিলেন ম্যাক্রোঁ