ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ জার্মানিতে তাপপ্রবাহের মধ্যে পানিতে ডুবে অন্তত ৩০ জনের মৃত্যু পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন ‘চিকিৎসকদের গল্পগুজব করে কাটালে হবে না, রোগীদেরও খেয়াল রাখতে হবে’ জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান আজ ৩ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে: শিক্ষামন্ত্রী কাতারে শুরু হলো যুক্তরাষ্ট্র ও ইরানের পরোক্ষ কারিগরি আলোচনা গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

বাসা ভাড়ার বিনিময়ে স্ত্রী-কন্যাকে ধর্ষণের অনুমতি: স্বামী ও বাড়িওয়ালা গ্রেপ্তার

ভারতের গুজরাটের মোরবি জেলায় ভাড়া বকেয়া সংক্রান্ত এক ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, আর্থিক সংকটের কারণে
  • আপলোড সময় : ১৭ মে ২০২৬, দুপুর ১০:১৭ সময়
  • আপডেট সময় : ১৭ মে ২০২৬, দুপুর ১০:১৭ সময়
বাসা ভাড়ার বিনিময়ে স্ত্রী-কন্যাকে ধর্ষণের অনুমতি: স্বামী ও বাড়িওয়ালা গ্রেপ্তার

ভারতের গুজরাটের মোরবি জেলায় ভাড়া বকেয়া সংক্রান্ত এক ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, আর্থিক সংকটের কারণে ভাড়া পরিশোধ করতে না পারায় এক ব্যক্তি নিজের স্ত্রী ও অপ্রাপ্তবয়স্ক কন্যার ওপর নির্যাতনের সুযোগ করে দেন। এ ঘটনায় ওই ব্যক্তি এবং বাড়িওয়ালাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) তাদের আদালতে হাজির করা হলে বিচারিক প্রক্রিয়া শেষে কারাগারে পাঠানো হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী পরিবারটি সুরেন্দ্রনগর জেলার বাসিন্দা। জীবিকার সন্ধানে তারা প্রায় ছয় মাস আগে মোরবিতে আসেন এবং মাত্র দুই হাজার টাকা মাসিক ভাড়ায় একটি বাসায় বসবাস শুরু করেন। কিন্তু আর্থিক সংকটে পড়ে গত চার মাস ধরে ভাড়া পরিশোধ করতে পারেননি।


অভিযোগ অনুযায়ী, বকেয়া ভাড়া আদায়ের জন্য বাড়িওয়ালা চাপ সৃষ্টি করলে পরিস্থিতি ভয়াবহ মোড় নেয়। পরে এক পর্যায়ে পরিবারের পুরুষ সদস্য এমন এক অনৈতিক সমঝোতায় জড়িয়ে পড়েন, যেখানে ভাড়ার বিনিময়ে নিজের স্ত্রী ও কন্যার ওপর নির্যাতনের সুযোগ দেওয়া হয়। বাড়িওয়ালা এই সুযোগে একাধিকবার ওই নারী ও শিশুর ওপর নির্যাতন চালান বলে অভিযোগ রয়েছে।


ঘটনাটি প্রথমে ভুক্তভোগী নারীর এক স্বজনের নজরে আসে। পরে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারা এবং শিশু সুরক্ষা আইনের আওতায় মামলা হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে এবং ভুক্তভোগী নারী ও শিশুকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক ক্ষোভ ও নিন্দার প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মায়ের শেষকৃত্য শেষে ক্যাম্পে ফিরলেন ফ্রান্সের কোচ

মায়ের শেষকৃত্য শেষে ক্যাম্পে ফিরলেন ফ্রান্সের কোচ