ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘এটাই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জয়’ ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র, ক্ষতি ১.৩ বিলিয়ন ডলারের বেশি প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর হোটেল বলে পর্যটককে হুমকি, সী-গালের ম্যানেজার গ্রেপ্তার এমপিদের স্বাধীনভাবে ভোটের সুযোগ দিতে ৭০ অনুচ্ছেদ সংশোধন করতে হবে তিন ইরানি পাইলটকে আটকের অভিযোগ অস্বীকার কাতারের শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে পোস্ট, পদ হারালেন জাবির দুই ছাত্রদল নেতা জামালপুরে জাল চুরির সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত ২ গাজায় ইসরায়েলি ট্যাংকে হামলা বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করব, জামায়াতকে নুরের হুঁশিয়ারি ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে প্রধানমন্ত্রীর শোক

ব্যাংক খাতের সংকট না কাটলে অর্থনীতির ধস ঠেকানো যাবে না: ড. হোসেন জিল্লুর রহমান

দেশের ব্যাংক খাতের চলমান সংকট দ্রুত সমাধান না হলে জাতীয় অর্থনীতিতে বড় ধরনের ধস নামতে পারে বলে সতর্ক
  • আপলোড সময় : ১৭ মে ২০২৬, সকাল ৯:৫১ সময়
  • আপডেট সময় : ১৭ মে ২০২৬, সকাল ৯:৫১ সময়
ব্যাংক খাতের সংকট না কাটলে অর্থনীতির ধস ঠেকানো যাবে না: ড. হোসেন জিল্লুর রহমান

দেশের ব্যাংক খাতের চলমান সংকট দ্রুত সমাধান না হলে জাতীয় অর্থনীতিতে বড় ধরনের ধস নামতে পারে বলে সতর্ক করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান। তিনি বলেছেন, এই সংকট থেকে উত্তরণের জন্য কেবল প্রশাসনিক নয়, বরং স্পষ্ট রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া জরুরি। রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘দেশের ব্যাংকিং খাতের বিপর্যয়; প্রেক্ষিত ইসলামী ব্যাংকিং খাত: জাতীয় অর্থনীতিতে এর প্রভাব ও উত্তরণের পথ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানটির আয়োজন করে ব্যাংক গ্রাহক ফোরাম।


তিনি বলেন, বর্তমানে অর্থনীতির নানা সমস্যার মধ্যে একটি বিষয়ে প্রায় সবাই একমত—সংকট গভীর হয়েছে এবং এর টেকসই সমাধান প্রয়োজন। তার মতে, নীতিগত দুর্বলতা, বিনিয়োগ স্থবিরতা, বেকারত্ব বৃদ্ধি এবং আমানতকারীদের ভোগান্তি অর্থনীতিকে আরও দুর্বল করছে। অনেক মানুষ ব্যাংকে জমা রাখা অর্থ তুলতে না পারার অভিযোগও রয়েছে বলে তিনি উল্লেখ করেন।


এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের ভূমিকা ও স্বায়ত্তশাসন শক্তিশালী করা জরুরি, পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থার নৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন উঠছে। সেমিনারে স্বাগত বক্তব্য দেন আবুল কাসেম হায়দার। তিনি ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতিকে উদ্বেগজনক বলে উল্লেখ করেন। আলোচনায় অংশ নিয়ে বদিউল আলম মজুমদার বলেন, ব্যাংক খাতে অনিয়ম ও দখলদারিত্বের কারণে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি ব্যাংক খাতে লুটপাটের অভিযোগের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


এছাড়া ট্রাস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ফারুক মঈনউদ্দীন বলেন, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া ব্যাংক খাতের সংস্কার সম্ভব নয়। তিনি ব্যাংকগুলোর অনিয়ম ও লুটপাটের সঠিক হিসাব আলাদা করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। সেমিনারে অংশ নেওয়া বিভিন্ন বক্তা ইসলামী ব্যাংকসহ কয়েকটি ব্যাংকের মালিকানা ও নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন তোলেন এবং অতীতে রাজনৈতিক প্রভাবে ব্যাংক দখলের অভিযোগের বিষয়টি সামনে আনেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নলডাঙ্গা কি শুধুই জমিদারি—ইতিহাস নতুনভাবে পড়ছেন ইমদাদুল হক সোহাগ

নলডাঙ্গা কি শুধুই জমিদারি—ইতিহাস নতুনভাবে পড়ছেন ইমদাদুল হক সোহাগ