ঢাকা | |

ফ্রান্সের বনি বিশ্বকাপ খেলবেন আইভরিকোস্টের হয়ে

ফ্রান্স অনূর্ধ্ব-২১ দলে খেললেও এবার ২০২৬ ফুটবল বিশ্বকাপে আইভরিকোস্টের জার্সিতে দেখা যাবে ইন্টার মায়ামির ফরোয়ার্ড অ্যাঞ্জ-ইয়ান বনি। শুক্রবার
  • আপলোড সময় : ১৬ মে ২০২৬, দুপুর ১০:৪ সময়
  • আপডেট সময় : ১৬ মে ২০২৬, দুপুর ১০:৪ সময়
ফ্রান্সের বনি বিশ্বকাপ খেলবেন আইভরিকোস্টের হয়ে

ফ্রান্স অনূর্ধ্ব-২১ দলে খেললেও এবার ২০২৬ ফুটবল বিশ্বকাপে আইভরিকোস্টের জার্সিতে দেখা যাবে ইন্টার মায়ামির ফরোয়ার্ড অ্যাঞ্জ-ইয়ান বনি। শুক্রবার (১৫ মে) তাকে নিয়েই বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করেছেন আইভরিকোস্টের প্রধান কোচ এমার্স ফাই। ফ্রান্সে জন্ম নেওয়া এই স্ট্রাইকারের পারিবারিক শিকড় আইভরিকোস্টে। জাতীয় দল পরিবর্তনের আবেদন ফিফা ৮ মে অনুমোদন দেওয়ার পরই তিনি আইভরিকোস্টের হয়ে খেলার সুযোগ পান।


শুধু বনি নন, ফ্রান্সে জন্ম নেওয়া আরেক ফরোয়ার্ড এলিয়ে ওয়াহিও আইভরিকোস্ট স্কোয়াডে জায়গা পেয়েছেন। চলতি বছরের শুরুতে তিনি জাতীয়তা পরিবর্তন করেন এবং গত মার্চে স্কটল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে আইভরিকোস্টের হয়ে আন্তর্জাতিক অভিষেক করেন। আগামী বিশ্বকাপে আইভরিকোস্ট খেলবে গ্রুপ ‘ই’-তে, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ইকুয়েডর, জার্মানি ও কুরাসাও। টুর্নামেন্টে তাদের প্রথম ম্যাচ ১৪ জুন ইকুয়েডরের বিপক্ষে অনুষ্ঠিত হবে।


আইভরিকোস্ট বিশ্বকাপ দল—

গোলরক্ষক: ইয়াহিয়া ফোপানা, মোহামেদ কোনে, আলবান লাফোঁ।


ডিফেন্ডার: ইমানুয়েল অ্যাগবাদু, ক্লেমেন্ট আকপা, উসমান দিওমান্দে, গুয়েলা দুয়ে, ঘিসলাইন কোনান, ওডিলন কসুউনু, ইভান এনডিকা, উইলফ্রিড সিঙ্গো।


মিডফিল্ডার: সেকো ফোপানা, পারফেইট গুইয়াগন, ক্রিস্ট ইনাও উলাই, ফ্রাঙ্ক কেসি, ইব্রাহিম সাঙ্গারে, জিন-মিকেল সেরি।


ফরোয়ার্ড: সাইমন আদিংরা, অ্যাঞ্জ-ইয়ান বনি, আমাদ দিয়াললো, উমর দিয়াকিতে, ইয়ান দিওমান্দে, ইভান গেসান্দ, নিকোলাস পেপে, বাজুমানা তুরে, এলি ওয়াহি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
কেন বউয়ের হাতে ‘চড়’ খেয়েছিলেন ম্যাক্রোঁ

কেন বউয়ের হাতে ‘চড়’ খেয়েছিলেন ম্যাক্রোঁ