ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সোহরাওয়ার্দী উদ্যান থেকে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ম্যুরাল সরানোর সিদ্ধান্ত হয়নি: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ইরানে ওষুধের দাম আকাশছোঁয়া, রোগীরা বিপাকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ এক ঘণ্টার মধ্যে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের ঘটনায় ম্যাজিস্ট্রেট ও পুলিশের সমন্বয়ে ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জাকসু নির্বাচনের অনিয়ম তদন্তের দাবি ছাত্র ইউনিয়নের কারাগারে আলো নিভিয়ে সেনা কর্মকর্তা তারেক সাঈদকে পেটানোর অভিযোগ ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, তুমি প্রতিবাদ করবা কেন: আসিফ মাহমুদ থার্ড টার্মিনাল প্রকল্পে তৃতীয় দফায় ব্যয় বাড়ল ৮৪৮ কোটি টাকা এআই গবেষণায় এআইইউবি ও ব্রেইন স্টেশন ২৩-এর যৌথ উদ্যোগ

টাকার পাহাড়ে চাপা পড়েও গান থামেনি, নোট বৃষ্টির ভিডিও ভাইরাল

ভারতের গুজরাটের জুনাগড় জেলার খাম্ভালিয়া গ্রামে এক ঐতিহ্যবাহী দাইরো (লোকসংগীতের আসর) চলাকালে অভিনব এক ঘটনা ঘটেছে। ভজন গায়ক
  • আপলোড সময় : ১৬ মে ২০২৬, দুপুর ১০:১ সময়
  • আপডেট সময় : ১৬ মে ২০২৬, দুপুর ১০:১ সময়
টাকার পাহাড়ে চাপা পড়েও গান থামেনি, নোট বৃষ্টির ভিডিও ভাইরাল

ভারতের গুজরাটের জুনাগড় জেলার খাম্ভালিয়া গ্রামে এক ঐতিহ্যবাহী দাইরো (লোকসংগীতের আসর) চলাকালে অভিনব এক ঘটনা ঘটেছে। ভজন গায়ক গোপাল সাধু গান পরিবেশন করার সময় ভক্তরা তার ওপর লাখ লাখ রুপির নোট ছুঁড়ে দেন, যা মুহূর্তেই এক অস্বাভাবিক ‘টাকার পাহাড়ে’ পরিণত হয়। বৃহস্পতিবার (১৪ মে) অনুষ্ঠিত ওই আসরে দেখা যায়, হারমোনিয়াম বাজিয়ে একাগ্রচিত্তে গান গাইছিলেন গোপাল সাধু। এ সময় ভক্তরা তার প্রতি শ্রদ্ধা ও উচ্ছ্বাস প্রকাশ করে নোট বর্ষণ শুরু করেন। এক পর্যায়ে টাকার স্তূপ এতটাই বেড়ে যায় যে গায়ক প্রায় পুরোপুরি তার নিচে ঢেকে যান।


তবে বিস্ময়করভাবে, তিনি কোনো ধরনের বিচলিত না হয়ে গান চালিয়ে যান এবং টাকার নিচে বসেই হারমোনিয়াম বাজাতে থাকেন। ঘটনাটির ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায়। ভিডিওটি নিয়ে নেটিজেনদের প্রতিক্রিয়াও ছিল মিশ্র। কেউ একে মজার ঘটনা হিসেবে দেখলেও অনেকে গায়কের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। আবার কেউ মন্তব্য করেন, এই অর্থের একটি অংশ সামাজিক বা জনকল্যাণমূলক কাজে ব্যয় করা উচিত।


গুজরাটে দাইরো বা ভজন আসরে নোট বর্ষণের ঘটনা নতুন নয়। এর আগেও বিভিন্ন গায়কের ওপর এমনভাবে বিপুল পরিমাণ অর্থ ছুঁড়ে দেওয়ার ঘটনা সামাজিক মাধ্যমে আলোচনায় এসেছে। স্থানীয় ঐতিহ্য অনুযায়ী, এসব আসরে সংগৃহীত অর্থ সাধারণত মন্দির, সামাজিক কার্যক্রম বা দাতব্য কাজে ব্যবহৃত হয়ে থাকে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ ও ভারত মিলে নেবে, ‘আশা’ যুক্তরাষ্ট্রের

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ ও ভারত মিলে নেবে, ‘আশা’ যুক্তরাষ্ট্রের