ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘রাজনীতি শিখতে আমার বাসায় আসতে চান পাটওয়ারী’, দাবি মেঘনা আলমের অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন মাশরাফি বাফুফের সঙ্গে কোচের পরিকল্পনা মিলছে না রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়ন বৈধ গাইবান্ধায় দ্বিগুন দামে চারা কিনে ধান রোপন করছে ক্ষতিগ্রস্ত কৃষকেরা ‘এটাই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জয়’ ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র, ক্ষতি ১.৩ বিলিয়ন ডলারের বেশি প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর হোটেল বলে পর্যটককে হুমকি, সী-গালের ম্যানেজার গ্রেপ্তার এমপিদের স্বাধীনভাবে ভোটের সুযোগ দিতে ৭০ অনুচ্ছেদ সংশোধন করতে হবে তিন ইরানি পাইলটকে আটকের অভিযোগ অস্বীকার কাতারের

‘ক্ষমতা সীমিত’ ও ‘রাজনৈতিক ম্যান্ডেটের’ অভাবে অনেক কাজ করা যায়নি: সাবেক অর্থ উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের সীমিত ক্ষমতা এবং রাজনৈতিক ম্যান্ডেটের অভাবে অনেক গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন সাবেক
  • আপলোড সময় : ১৬ মে ২০২৬, সকাল ৯:৫৮ সময়
  • আপডেট সময় : ১৬ মে ২০২৬, সকাল ৯:৫৮ সময়
‘ক্ষমতা সীমিত’ ও ‘রাজনৈতিক ম্যান্ডেটের’ অভাবে অনেক কাজ করা যায়নি: সাবেক অর্থ উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের সীমিত ক্ষমতা এবং রাজনৈতিক ম্যান্ডেটের অভাবে অনেক গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন সাবেক অর্থ উপদেষ্টা অধ্যাপক সালেহউদ্দিন আহমেদ। শুক্রবার (১৫ মে) বিকেলে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) ৫৮তম সমাবর্তন অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে তিনি এ মন্তব্য করেন।


অধ্যাপক সালেহউদ্দিন আহমেদ বলেন, দায়িত্ব গ্রহণের সময় দেশের অর্থনীতি গভীর সংকটে ছিল, ফলে তাৎক্ষণিক বড় সংস্কারের পরিবর্তে ভেঙে পড়া অর্থনৈতিক কাঠামো স্থিতিশীল করাই ছিল মূল অগ্রাধিকার। তিনি বলেন, “এক দিনে সব পরিবর্তন হয় না। আগে রিপেয়ার, পরে রিফর্ম।” তিনি আরও বলেন, ব্যাংকিং খাত, পুঁজিবাজার ও রাজস্ব ব্যবস্থায় দীর্ঘদিনের অনিয়ম ও অস্থিরতা ছিল। সরকারের প্রচেষ্টায় এসব খাতে কিছুটা স্থিতিশীলতা ফিরেছে বলেও তিনি উল্লেখ করেন।


সাবেক এই উপদেষ্টা অভিযোগ করেন, দুর্বল আইন, সুশাসনের ঘাটতি এবং জবাবদিহিতার অভাবে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা তৈরি হচ্ছে। একই সঙ্গে জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাবকে বড় ঝুঁকি হিসেবে উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম শিক্ষার্থীদের নৈতিক নেতৃত্ব ও দায়িত্বশীলতার মাধ্যমে সমাজে পরিবর্তন আনার আহ্বান জানান।


তিনি বলেন, সততা, মানবিকতা ও পেশাগত দক্ষতার সমন্বয়ে তরুণ প্রজন্ম নতুন বাংলাদেশের নেতৃত্ব দিতে সক্ষম হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাতে ঘুম আসছে না? একজোড়া মোজাই হতে পারে সহজ সমাধান

রাতে ঘুম আসছে না? একজোড়া মোজাই হতে পারে সহজ সমাধান