ঢাকা | |
সংবাদ শিরোনাম :
উপাচার্য নিয়োগে দলীয়করণ ও আইনি বাধ্যবাধকতা লঙ্ঘনের অভিযোগ ছাত্রশিবিরের ইরান যুদ্ধের উত্তেজনার মাঝেই ভারত-আমিরাতের বড় প্রতিরক্ষা ও জ্বালানি চুক্তি সই ভারতে মুসলমানদের ওপর নির্যাতন ও পশ্চিমবঙ্গে গরু জবাইয়ে বিধিনিষেধের প্রতিবাদ ছাত্রশিবিরের বিছনাকান্দিতে পাহাড়ি ঢলে তলিয়ে গেলেন শাবিপ্রবি শিক্ষার্থী, সাড়ে ৫ ঘণ্টা পর মরদেহ উদ্ধার প্রেমের টানে পিরোজপুর এসে আশাহত হয়ে ফিরলেন চীনা যুবক মারা গেছেন কারিনা কায়সার ওয়াশিংটনের ওপর আস্থা নেই তেহরানের, আন্তরিক হলেই আলোচনা: ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা জামায়াত আমিরের স্পেনে সরাসরি পুলিশ ক্লিয়ারেন্স সেবা, বৈধতার পথ সহজ হচ্ছে প্রবাসীদের ফারাক্কা বাঁধ বাংলাদেশের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে: মির্জা ফখরুল

৯৬৩টি সিম ও ট্রেনের টিকিটসহ কালোবাজারি চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব

জামালপুরে বিশেষ অভিযান চালিয়ে রেলওয়ের টিকিট কালোবাজারি চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। এ সময় তাদের কাছ
  • আপলোড সময় : ১৬ মে ২০২৬, সকাল ৯:৪৩ সময়
  • আপডেট সময় : ১৬ মে ২০২৬, সকাল ৯:৪৩ সময়
৯৬৩টি সিম ও ট্রেনের টিকিটসহ কালোবাজারি চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব

জামালপুরে বিশেষ অভিযান চালিয়ে রেলওয়ের টিকিট কালোবাজারি চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক মোবাইল ফোন, সিম কার্ড এবং ট্রেনের টিকিট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন জামালপুর সদর উপজেলার বাসিন্দা মো. মিনাতুর রহমান মিনাত (২৫) এবং মো. শাকিব (২৪)। র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৫ মে) বিকেল পৌনে ৪টার দিকে জামালপুর সদর উপজেলার দাপুনিয়া গ্রামের পুরাতন জামে মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ১৪টি মোবাইল ফোন ও ৯৬৩টি সিম কার্ডসহ বিভিন্ন রুটের ৭টি ট্রেনের ১২টি আসনের টিকিট উদ্ধার করা হয়।


সূত্র জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন যাত্রীর পরিচয় ব্যবহার করে একাধিক সিমের মাধ্যমে অনলাইন ও কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে আসছিল। পরে এসব টিকিট দ্বিগুণ-তিনগুণ দামে বিক্রি করা হতো বলে অভিযোগ রয়েছে। উদ্ধার হওয়া টিকিটগুলোর সরকারি মূল্য প্রায় ৫ হাজার ৮৮০ টাকা হলেও কালোবাজারিরা সেগুলো বেশি দামে বিক্রির উদ্দেশ্যে মজুদ করেছিল বলে জানিয়েছে র‌্যাব।


মেজর লাবিদ আহমেদ বলেন, ঈদসহ বিভিন্ন সময় যাত্রী চাপ বাড়ার সুযোগে একটি সংঘবদ্ধ চক্র টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত ছিল। তারা অনলাইন ও অ্যাপের মাধ্যমে টিকিট ব্লক করে অতিরিক্ত দামে বিক্রি করত। তিনি আরও জানান, সাধারণ যাত্রীদের হয়রানি ও টিকিট কালোবাজারি বন্ধে র‌্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফার্মাসিস্টস ফোরাম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কমিটি অনুমোদন

ফার্মাসিস্টস ফোরাম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কমিটি অনুমোদন