জামালপুরে বিশেষ অভিযান চালিয়ে রেলওয়ের টিকিট কালোবাজারি চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। এ সময় তাদের কাছ

৯৬৩টি সিম ও ট্রেনের টিকিটসহ কালোবাজারি চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৬ মে ২০২৬, সকাল ৯:৪৩ সময় , আপডেট সময় : ১৬ মে ২০২৬, সকাল ৯:৪৩ সময়

জামালপুরে বিশেষ অভিযান চালিয়ে রেলওয়ের টিকিট কালোবাজারি চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক মোবাইল ফোন, সিম কার্ড এবং ট্রেনের টিকিট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন জামালপুর সদর উপজেলার বাসিন্দা মো. মিনাতুর রহমান মিনাত (২৫) এবং মো. শাকিব (২৪)। র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৫ মে) বিকেল পৌনে ৪টার দিকে জামালপুর সদর উপজেলার দাপুনিয়া গ্রামের পুরাতন জামে মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ১৪টি মোবাইল ফোন ও ৯৬৩টি সিম কার্ডসহ বিভিন্ন রুটের ৭টি ট্রেনের ১২টি আসনের টিকিট উদ্ধার করা হয়।


সূত্র জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন যাত্রীর পরিচয় ব্যবহার করে একাধিক সিমের মাধ্যমে অনলাইন ও কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে আসছিল। পরে এসব টিকিট দ্বিগুণ-তিনগুণ দামে বিক্রি করা হতো বলে অভিযোগ রয়েছে। উদ্ধার হওয়া টিকিটগুলোর সরকারি মূল্য প্রায় ৫ হাজার ৮৮০ টাকা হলেও কালোবাজারিরা সেগুলো বেশি দামে বিক্রির উদ্দেশ্যে মজুদ করেছিল বলে জানিয়েছে র‌্যাব।


মেজর লাবিদ আহমেদ বলেন, ঈদসহ বিভিন্ন সময় যাত্রী চাপ বাড়ার সুযোগে একটি সংঘবদ্ধ চক্র টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত ছিল। তারা অনলাইন ও অ্যাপের মাধ্যমে টিকিট ব্লক করে অতিরিক্ত দামে বিক্রি করত। তিনি আরও জানান, সাধারণ যাত্রীদের হয়রানি ও টিকিট কালোবাজারি বন্ধে র‌্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯