ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাতে ঘুম আসছে না? একজোড়া মোজাই হতে পারে সহজ সমাধান অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো শেখ হাসিনা ফিরলে পূর্ণ নিরাপত্তা পাবেন: তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর কার্যালয়সহ পাঁচ সরকারি দপ্তরে সৌরবিদ্যুৎ ব্যবহারের নির্দেশ সরকারি চাকরির পরীক্ষায় জালিয়াতির ঘটনা বাড়ছে মাধ্যমিকের পাঠদানে গণিতে ৮৭ ও ইংরেজিতে ৮৪ শতাংশ শিক্ষক ভিন্ন বিষয়ে ডিগ্রিধারী ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম, ভ্যাপসা গরমে বাড়তে পারে অস্বস্তি হরমুজ প্রণালিতে মার্কিন হামলা, জাহাজ অচল সাভারে একটি বাড়ি থেকে নিষিদ্ধ সংগঠনের সদস্য আটক, বোমাসদৃশ বস্তু উদ্ধার ব্যারেলপ্রতি ৯০ ডলারের দিকে ছুটছে জ্বালানি তেলের দাম

বাউফলে নিখোঁজ চার কিশোরী চার দিন পর গাজীপুর থেকে উদ্ধার

পটুয়াখালীর বাউফল উপজেলায় রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া চার কিশোরীকে চার দিন পর রাজধানীর নিকটবর্তী গাজীপুর জেলার কোনাবাড়ী এলাকার মৌচাক
  • আপলোড সময় : ১৪ মে ২০২৬, সকাল ৯:৪১ সময়
  • আপডেট সময় : ১৪ মে ২০২৬, সকাল ৯:৪১ সময়
বাউফলে নিখোঁজ চার কিশোরী চার দিন পর গাজীপুর থেকে উদ্ধার

পটুয়াখালীর বাউফল উপজেলায় রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া চার কিশোরীকে চার দিন পর রাজধানীর নিকটবর্তী গাজীপুর জেলার কোনাবাড়ী এলাকার মৌচাক থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের উদ্ধার করা হয়। পরে তাদের কালিয়াকৈর থানায় নিয়ে যাওয়া হয়। উদ্ধার হওয়া কিশোরীদের মধ্যে তিনজন সপ্তম শ্রেণির এবং একজন অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তিনজন একই শিক্ষাপ্রতিষ্ঠানের এবং অপরজন পাশের একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।


নিখোঁজ এক কিশোরীর বাবা বলেন, চার দিন ধরে তারা চরম উৎকণ্ঠার মধ্যে ছিলেন এবং মেয়েদের ফিরে পাওয়ায় স্বস্তি ফিরেছে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশের একটি দল তাদের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে কিশোরীদের উদ্ধার করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা গার্মেন্টস কারখানায় চাকরির উদ্দেশ্যে কাউকে না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে গাজীপুরে যায় এবং সেখানে একটি বাসা ভাড়া নেয়। পরবর্তীতে চাকরির জন্য সিভি তৈরির সময় তাদের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়।


ওসি আরও জানান, কিশোরীদের সঙ্গে কথা বলে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার সকালে স্কুলে যাওয়ার কথা বলে তারা বাড়ি থেকে বের হয়। নির্ধারিত সময়ে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন এবং পরবর্তীতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে

অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে