ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কোরআন শরিফে চুমু দিয়ে বিশ্বকাপ খেলতে গেলেন ইরানের ফুটবলাররা সৌদিতে সাড়ে ৭ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার গুম-খুনের সম্মতি উৎপাদনকারীদের বিরুদ্ধে কী ব্যবস্থা, প্রশ্ন হাসনাত আবদুল্লাহর মুশতাকের মৃত্যু ছিল রাষ্ট্রের চরম ব্যর্থতা: স্মারক গ্রন্থের প্রকাশনা উৎসবে বিশিষ্টজনরা মাদারগঞ্জে বাসচালককে মারধরের পর ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখম আর্জেন্টিনার জার্সি পরে আসলে ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়ে ‘বিপাকে’ আইনজীবী ইসরায়েলের বিমানঘাঁটিতে ইরানের ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা ক্ষেপণাস্ত্র হামলার ‘কঠিন জবাব’ দেবে ইসরায়েল, তিন দেশের আকাশসীমা সম্পূর্ণ বন্ধ ‘ক্ষেপণাস্ত্র ছুড়েছেন, যথেষ্ট হয়েছে, এবার টেবিলে আসুন’ যশোরে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ

৩০ বছরের পুরোনো কোচ দিয়ে চলছে তিস্তা এক্সপ্রেস, পানি পড়ে ছাদ দিয়ে

দেওয়ানগঞ্জ থেকে রাজধানী ঢাকা রুটে চলাচলকারী আন্তঃনগর ভিআইপি ট্রেন তিস্তা এক্সপ্রেসকে ঘিরে যাত্রীদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে।
  • আপলোড সময় : ১৪ মে ২০২৬, সকাল ৯:৪০ সময়
  • আপডেট সময় : ১৪ মে ২০২৬, সকাল ৯:৪০ সময়
৩০ বছরের পুরোনো কোচ দিয়ে চলছে তিস্তা এক্সপ্রেস, পানি পড়ে ছাদ দিয়ে

দেওয়ানগঞ্জ থেকে রাজধানী ঢাকা রুটে চলাচলকারী আন্তঃনগর ভিআইপি ট্রেন তিস্তা এক্সপ্রেসকে ঘিরে যাত্রীদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। একসময় আধুনিক ও লাল-সবুজ কোচে সজ্জিত এই ট্রেনটি বর্তমানে পুরোনো ও নাজুক কোচ সংযোজনের কারণে যাত্রীসেবার মান হারাচ্ছে বলে অভিযোগ উঠেছে। রেলওয়ে সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২ সেপ্টেম্বর ইন্দোনেশিয়া থেকে আমদানি করা ১৮টি নতুন কোচ দিয়ে তিস্তা এক্সপ্রেস পুনরায় চালু করা হয়। সেই সময় ট্রেনটি জামালপুর-ময়মনসিংহসহ উত্তরাঞ্চলের যাত্রীদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে এবং সরকারি রাজস্ব আয়ও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।


তবে সম্প্রতি অভিযোগ উঠেছে, ট্রেনটির নির্ধারিত লাল-সবুজ রঙের অন্তত সাতটি নতুন কোচ খুলে নিয়ে অন্য লাইনের প্রায় ৩০ বছরের পুরোনো, ভাঙা ও নিম্নমানের সাদা রঙের কোচ যুক্ত করা হয়েছে। ফলে বৃষ্টির সময় এসব কোচের ছাদ ও জানালা দিয়ে পানি চুইয়ে পড়ছে, যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ভুক্তভোগী যাত্রীরা জানান, সামান্য বৃষ্টিতেই ট্রেনের ভেতরে পানি ঢুকে পড়ছে, ফলে পরিবার নিয়ে যাতায়াত করা যাত্রীদের দুর্ভোগ বেড়ে গেছে। জামালপুরের যাত্রী ইমরান হোসেন বলেন, ঢাকা থেকে ফেরার পথে বৃষ্টিতে পুরো যাত্রাই কষ্টকর হয়ে ওঠে। একইভাবে কলেজছাত্র ইয়াছির আরাফাত ট্রেনটির বর্তমান অবস্থাকে হতাশাজনক বলে মন্তব্য করেন।


এ বিষয়ে জামালপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম বলেন, যাত্রীসেবার মান নিশ্চিত করতে পুরোনো কোচ অপসারণ ও প্রয়োজনীয় নতুন কোচ সংযোজন জরুরি। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি। তিস্তা এক্সপ্রেসের দায়িত্বপ্রাপ্ত পরিচালক এনামুল হক জানান, কিছু কোচের ছাদ দিয়ে পানি পড়ার বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানাবেন।


অন্যদিকে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) প্রকৌশলী সুবক্তগীন বলেন, বিষয়টি তার জানা নেই। তবে তিনি খোঁজ নিয়ে যাত্রীদের স্বার্থে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে হস্তক্ষেপ হলে রাজপথে নামার হুঁশিয়ারি শফিকুর রহমানের

ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে হস্তক্ষেপ হলে রাজপথে নামার হুঁশিয়ারি শফিকুর রহমানের