ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আলজেরিয়া-অস্ট্রিয়ার মহানাটকীয় ড্রয়ে কপাল পুড়লো ইরানের আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী ‘অন্য দেশের সরকারপ্রধানকে বসিয়ে রেখে তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন শি জিনপিং’ মায়ের শেষকৃত্য শেষে ক্যাম্পে ফিরলেন ফ্রান্সের কোচ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০১ কোটি টাকার বাজেট অনুমোদন হিউস্টনে খেলবে ব্রাজিল, নিউজার্সিতে থাকবেন রাফিনিয়া ৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার বিশ্বকাপে অনন্য রেকর্ড, প্রথম দল হিসেবে ব্রাজিলের ‘ফিফটি’ ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধবিরতি হুমকিতে আফগানিস্তানে ৬.১ মাত্রার ভূমিকম্প, কেঁপেছে কাবুল ও ইসলামাবাদ

সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড

রাজধানীর সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ–এর ছাত্রাবাসে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চার শিক্ষার্থীর আবাসিক সিট বাতিল করেছে কলেজ কর্তৃপক্ষ।
  • আপলোড সময় : ১৪ মে ২০২৬, সকাল ৯:৩১ সময়
  • আপডেট সময় : ১৪ মে ২০২৬, সকাল ৯:৩১ সময়
সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড

রাজধানীর সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ–এর ছাত্রাবাসে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চার শিক্ষার্থীর আবাসিক সিট বাতিল করেছে কলেজ কর্তৃপক্ষ। একই ঘটনায় এক বহিরাগতসহ পাঁচজনকে পুলিশে সোপর্দ করা হলে ভ্রাম্যমাণ আদালত তাদের ১৫ দিনের কারাদণ্ড দেন। পরবর্তীতে দণ্ডিতদের কারাদণ্ডের মেয়াদ শেষ হয়েছে বলে জানা গেছে।


কলেজ সূত্রে জানা যায়, শাস্তিপ্রাপ্ত চার শিক্ষার্থী হলেন বিএএএমএস ও বিইউএমএস কোর্সের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী। এদের মধ্যে দুজন কলেজ শাখা ছাত্রদলের পদধারী নেতা বলেও দাবি করা হয়েছে। ঘটনাটি ঘটে গত ২২ এপ্রিল রাতে, যখন ক্যাম্পাসের একটি এলাকায় কয়েকজনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে থানায় হস্তান্তর করা হয় এবং জরুরি একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তে আবাসিক সিট বাতিল করা হয়।


কলেজ কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে তাদের ছাত্রত্ব বহাল থাকবে বলে জানানো হয়েছে। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ জানান, প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী তাদের আবাসিক সুবিধা বাতিল করা হয়েছে এবং বিষয়টি অভ্যন্তরীণ নিয়ম অনুযায়ী নিষ্পত্তি করা হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বগুড়ায় নাশকতার মামলার আসামি গরিবের ডাক্তার খ্যাত মিশু গ্রেপ্তার

বগুড়ায় নাশকতার মামলার আসামি গরিবের ডাক্তার খ্যাত মিশু গ্রেপ্তার