ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ধোঁয়াশা ডাক্তার থেকে দূরে থাকতে প্রতিদিন এক কাপ ‘গ্রিন টি’ এক দশক পর ভারত থেকে আসতে যাওয়া নতুন রেল কোচে থাকছে যেসব সুবিধা খাগড়াছড়িতে পাঁচ বস্তা থেকে ২৪টি গুইসাপ উদ্ধার, নারী আটক কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৬৫, আহত ৩৫০০ গ্যাস সংকট নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ চালকদের রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ডারউইনে টাইগার পেস অ্যাটাকে নাজেহাল স্বাগতিক অস্ট্রেলিয়া, নেই ৮ উইকেট মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় যারা কঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচওকঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচও

শাপলা গণহত্যার পর জবাবদিহিতা নিশ্চিত হলে জুলাই হতো না: নাহিদ

শাপলা গণহত্যার ঘটনার পর তৎকালীন সরকারকে জবাবদিহিতার আওতায় আনা গেলে পরবর্তী সময়ে “জুলাই গণহত্যা” সংঘটিত হতো না বলে
  • আপলোড সময় : ১৩ মে ২০২৬, দুপুর ১০:৯ সময়
  • আপডেট সময় : ১৩ মে ২০২৬, দুপুর ১০:৯ সময়
শাপলা গণহত্যার পর জবাবদিহিতা নিশ্চিত হলে জুলাই হতো না: নাহিদ

শাপলা গণহত্যার ঘটনার পর তৎকালীন সরকারকে জবাবদিহিতার আওতায় আনা গেলে পরবর্তী সময়ে “জুলাই গণহত্যা” সংঘটিত হতো না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার (১২ মে) রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স আয়োজিত “শাপলা গণহত্যা; বিচারহীনতার এক যুগ” শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।


নাহিদ ইসলাম বলেন, শাপলা ঘটনাটি বাংলাদেশের রাজনীতিতে গভীর ক্ষত তৈরি করেছে। তার মতে, ওই সময় দায়ীদের জবাবদিহির আওতায় আনা হলে পরবর্তীতে রাষ্ট্রীয় সহিংসতার পুনরাবৃত্তি ঘটত না। তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা থাকলে এমন পরিস্থিতি এড়ানো সম্ভব হতো এবং বিরোধী রাজনৈতিক শক্তির আরও কার্যকর ভূমিকা প্রয়োজন ছিল।


এ সময় তিনি গণমাধ্যমের ভূমিকাও সমালোচনা করে বলেন, তৎকালীন সময়ে কিছু গণমাধ্যম ভুক্তভোগীদের অপরাধী হিসেবে উপস্থাপন করেছিল, যা পরবর্তীতে সামাজিক বিভ্রান্তি তৈরি করে। মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে প্রচলিত নেতিবাচক ধারণা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অবদান অস্বীকার করা ঠিক নয়।


তিনি আরও দাবি করেন, বিচারবহির্ভূত হত্যা, গুম ও মানবতাবিরোধী অপরাধের যথাযথ বিচার নিশ্চিত করা বর্তমান সরকারের দায়িত্ব। ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়েও মন্তব্য করে তিনি সীমান্ত হত্যা ও কাঁটাতারের প্রসঙ্গ তুলে ধরেন এবং সীমান্তে সহিংসতা বন্ধের আহ্বান জানান।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে

অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে