ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

৩০ জুনের মধ্যে খাজনা পরিশোধে ভূমি মালিকদের জরুরি নির্দেশনা

সারাদেশের ভূমি মালিকদের আগামী ৩০ জুনের মধ্যে বকেয়াসহ চলতি অর্থবছরের ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধের নির্দেশ দিয়েছে সরকার।
  • আপলোড সময় : ১৩ মে ২০২৬, দুপুর ১০:৪ সময়
  • আপডেট সময় : ১৩ মে ২০২৬, দুপুর ১০:৪ সময়
৩০ জুনের মধ্যে খাজনা পরিশোধে ভূমি মালিকদের জরুরি নির্দেশনা

সারাদেশের ভূমি মালিকদের আগামী ৩০ জুনের মধ্যে বকেয়াসহ চলতি অর্থবছরের ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধের নির্দেশ দিয়েছে সরকার। সম্প্রতি জারি করা এক জরুরি নির্দেশনায় এ তথ্য জানায় ভূমি মন্ত্রণালয়, বাংলাদেশ। এতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে কর পরিশোধ না করলে ভবিষ্যতে আইনি জটিলতা ও অতিরিক্ত চার্জের সম্মুখীন হতে হতে পারে।


নাগরিকরা ঘরে বসেই সরকারি পোর্টাল land.gov.bd–এর মাধ্যমে অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন। এ জন্য প্রথমে নিবন্ধন করে খতিয়ান ও জোতসংক্রান্ত তথ্য প্রদান করতে হবে, এরপর কর নির্ধারণ ও ডিজিটাল পেমেন্ট সম্পন্ন করা যাবে। মোবাইল ব্যাংকিং, ডেবিট/ক্রেডিট কার্ডসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে এই কর পরিশোধের সুযোগ রাখা হয়েছে।


মন্ত্রণালয় জানায়, ভূমি ব্যবস্থাপনাকে আরও স্মার্ট, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করতে এই অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। এতে করে সাধারণ মানুষকে আর ভূমি অফিসে দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না এবং মধ্যস্বত্বভোগীদের প্রভাবও কমবে। সরকারি অর্থবছর ৩০ জুন শেষ হওয়ায় এই সময়সীমাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছে কর্তৃপক্ষ। সকল ভূমি মালিককে নির্ধারিত সময়ের মধ্যেই কর পরিশোধের আহ্বান জানানো হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম