ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’, ওয়াল স্ট্রিটে বললেন প্রধানমন্ত্রী ‘আসলে আমাকে নিয়ে ট্রল হওয়ার মতো কোনো কাজ জীবনেও করিনি’ ‘ক্ষমতার গরমের আঁচ পড়েছে’, স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ায় শফিকুর রহমানের উদ্বেগ কঙ্গোতে বিমান দুর্ঘটনায় দুই জেনারেলসহ নিহত ১৪ সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ রয়েছে: তথ্য উপদেষ্টা ‘২০২৭ বিশ্বকাপই শেষ’—জানালেন কোহলি দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ ভারতে ভেজাল মদ পানে ১৯ প্রাণহানি, গ্রেপ্তার ১৯ স্কালোনিকে নিয়ে ভক্তদের সুখবর দিলো আর্জেন্টিনা ‘দল-মত দেখবো না, অপরাধী যেই হোক আইনের আওতায় নিয়ে আসবো’

কারাগারে বন্দীর সঙ্গে বিয়ে হলো ভুক্তভোগীর

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে এক ব্যতিক্রমী ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলার আসামি ও একই
  • আপলোড সময় : ১৩ মে ২০২৬, দুপুর ১০:০ সময়
  • আপডেট সময় : ১৩ মে ২০২৬, দুপুর ১০:০ সময়
কারাগারে বন্দীর সঙ্গে বিয়ে হলো ভুক্তভোগীর

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে এক ব্যতিক্রমী ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলার আসামি ও একই মামলার বাদীর মধ্যে বিয়ে সম্পন্ন হয়েছে। কারাবন্দী অবস্থায় থাকা এম তরিকুল ইসলাম (২৬) এবং মামলার বাদী ভুক্তভোগী নারী (৩৫) আদালতের অনুমতি নিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হন। মঙ্গলবার (১২ মে) কারা অধিদপ্তরের এআইজি (উন্নয়ন ও মিডিয়া) জান্নাত উল ফরহাদ বিষয়টি নিশ্চিত করেন।


জানা গেছে, যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেপ্তার হয়ে তিনি বর্তমানে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার–এ বন্দী ছিলেন। পরবর্তীতে আসামির পক্ষ থেকে বাদীকে বিয়ে করার অনুমতির জন্য আদালতে আবেদন করা হয়, যা বিচারক মঞ্জুর করেন। আদালতের নির্দেশনা অনুযায়ী কারাগারের ভেতরেই সিনিয়র জেল সুপারের উপস্থিতিতে কাজির মাধ্যমে ধর্মীয় বিধান অনুসরণ করে বিয়ে সম্পন্ন করা হয় এবং আনুষ্ঠানিকভাবে নিবন্ধন করা হয়।


কারা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে আইনগত সব বিধি অনুসরণ করেই এই বিয়ের কার্যক্রম সম্পন্ন হয়েছে। সব মিলিয়ে, বিচারাধীন একটি মামলার দুই পক্ষের এমন বৈবাহিক সম্পর্ক স্থাপন দেশের বিচার ও কারা ব্যবস্থাপনায় এক বিরল নজির হিসেবে দেখা হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প