ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’, ওয়াল স্ট্রিটে বললেন প্রধানমন্ত্রী ‘আসলে আমাকে নিয়ে ট্রল হওয়ার মতো কোনো কাজ জীবনেও করিনি’ ‘ক্ষমতার গরমের আঁচ পড়েছে’, স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ায় শফিকুর রহমানের উদ্বেগ কঙ্গোতে বিমান দুর্ঘটনায় দুই জেনারেলসহ নিহত ১৪ সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ রয়েছে: তথ্য উপদেষ্টা ‘২০২৭ বিশ্বকাপই শেষ’—জানালেন কোহলি দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ ভারতে ভেজাল মদ পানে ১৯ প্রাণহানি, গ্রেপ্তার ১৯ স্কালোনিকে নিয়ে ভক্তদের সুখবর দিলো আর্জেন্টিনা ‘দল-মত দেখবো না, অপরাধী যেই হোক আইনের আওতায় নিয়ে আসবো’

সুনামগঞ্জে হাওরের ধান লুটে নিচ্ছে দুর্বৃত্তরা, আতঙ্কে ক্ষতিগ্রস্ত কৃষক

সুনামগঞ্জে হাওরের পানি কিছুটা কমলেও নতুন সংকটে পড়েছেন কৃষকরা। অতিবৃষ্টিতে তলিয়ে যাওয়া বোরো ধান এখন দুর্বৃত্তদের লুটপাটের শিকার
  • আপলোড সময় : ১৩ মে ২০২৬, সকাল ৯:৫১ সময়
  • আপডেট সময় : ১৩ মে ২০২৬, সকাল ৯:৫১ সময়
সুনামগঞ্জে হাওরের ধান লুটে নিচ্ছে দুর্বৃত্তরা, আতঙ্কে ক্ষতিগ্রস্ত কৃষক

সুনামগঞ্জে হাওরের পানি কিছুটা কমলেও নতুন সংকটে পড়েছেন কৃষকরা। অতিবৃষ্টিতে তলিয়ে যাওয়া বোরো ধান এখন দুর্বৃত্তদের লুটপাটের শিকার হচ্ছে বলে অভিযোগ উঠেছে, এতে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকেরা। সুনামগঞ্জের দিরাই উপজেলার বরাম হাওরে মঙ্গলবার (১২ মে) বেলা প্রায় ১১টার দিকে ভাঙ্গাডহর ও ডাইয়ারগাঁও এলাকার কৃষকদের পানিতে ডুবে থাকা জমির ধান কেটে নেওয়ার চেষ্টা করা হয় বলে ভুক্তভোগীদের অভিযোগ।


কৃষকদের দাবি, প্রায় ৬০ থেকে ৭০টি নৌকা নিয়ে সংঘবদ্ধভাবে একদল লোক ওই হাওরে প্রবেশ করে ধান কেটে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। পানি কমতে শুরু করার সুযোগে তারা এ লুটপাট শুরু করে বলে জানান স্থানীয়রা। এতে হাওরপাড়ের কৃষকদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। তাড়ল ইউনিয়নের এক জনপ্রতিনিধি বলেন, হাওরের অধিকাংশ ধান পানিতে তলিয়ে রয়েছে, এখন কিছু লোক সেই ধান লুট করে নিয়ে যাচ্ছে।


ঘটনার খবর পেয়ে দিরাই থানার পুলিশ ঘটনাস্থলে অভিযান চালালে অভিযুক্তরা নৌকা নিয়ে পালিয়ে যায়। দিরাই থানার ওসি জানান, পানিতে ডুবে থাকা জমির ধান সংগ্রহের উদ্দেশ্যে কিছু লোক প্রবেশ করেছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সহায়তার তালিকা তৈরি নিয়েও অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। প্রকৃত ক্ষতিগ্রস্তদের নাম তালিকায় থাকবে কি না তা নিয়ে কৃষকদের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে।


জেলা প্রশাসন জানিয়েছে, প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির জন্য মাঠপর্যায়ে যাচাই-বাছাই চলছে এবং কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। কর্মকর্তারা জানান, তালিকা চূড়ান্ত করার কাজ চলমান রয়েছে এবং প্রকৃত ক্ষতিগ্রস্তরা যেন সহায়তা থেকে বাদ না পড়েন, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প