ঢাকা | |

গাজীপুর জেলা রেজিস্ট্রি কমপ্লেক্সে যাতায়াতের প্রধান সড়ক বেহাল

গাজীপুর নগরীর গুরুত্বপূর্ণ সালনা–মারিয়ালী–বিলাশপুর বটতলা–জয়দেবপুর সড়কটি দীর্ঘদিন সংস্কারের অভাবে চলাচলের প্রায় অযোগ্য হয়ে পড়েছে। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রেজিস্ট্রি
  • আপলোড সময় : ১৩ মে ২০২৬, সকাল ৯:৫০ সময়
  • আপডেট সময় : ১৩ মে ২০২৬, সকাল ৯:৫০ সময়
গাজীপুর জেলা রেজিস্ট্রি কমপ্লেক্সে যাতায়াতের প্রধান সড়ক বেহাল

গাজীপুর নগরীর গুরুত্বপূর্ণ সালনা–মারিয়ালী–বিলাশপুর বটতলা–জয়দেবপুর সড়কটি দীর্ঘদিন সংস্কারের অভাবে চলাচলের প্রায় অযোগ্য হয়ে পড়েছে। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রেজিস্ট্রি কমপ্লেক্সে আসা সেবাপ্রত্যাশী এবং সাধারণ যাত্রীরা প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছেন। স্থানীয়দের মতে, ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের সালনা বাজার ফুটওভার ব্রিজ সংলগ্ন মোড় থেকে বিলাসপুর বটতলা পর্যন্ত প্রায় চার কিলোমিটার এই সড়কটি গাজীপুর সিটি করপোরেশনের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। মহাসড়কে যানজট হলে বিকল্প রুট হিসেবেও এই সড়ক ব্যবহার করা হয়।


এছাড়া সালনা, কাউলতিয়া, ভাওয়াল মির্জাপুরসহ আশপাশের এলাকার হাজারো মানুষ প্রতিদিন বিভিন্ন সরকারি অফিস ও আদালতে যাতায়াতের জন্য এই সড়ক ব্যবহার করেন। ফলে সড়কটিতে যানবাহনের চাপ সবসময়ই বেশি থাকে। স্থানীয় সূত্র জানায়, প্রায় পাঁচ বছর আগে জাইকার প্রকল্পের মাধ্যমে সড়কটি কার্পেটিং করা হলেও এরপর আর বড় কোনো সংস্কার হয়নি। বর্তমানে গাজীপুর জেলা রেজিস্ট্রি কমপ্লেক্স চালু হওয়ায় সড়কটির গুরুত্ব ও যানবাহনের চাপ আরও বেড়েছে।


সড়কটি সংস্কারের জন্য স্থানীয় দলিল লেখক ও ভেন্ডার কল্যাণ সমিতি গাজীপুর সিটি করপোরেশনের কাছে আবেদন করলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ার অভিযোগ রয়েছে। সমিতির সাবেক সভাপতি মো. আমজাদ হোসেন বলেন, মারিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে দেশিপাড়া ব্রিজ পর্যন্ত বিভিন্ন স্থানে সড়ক ভেঙে খানা-খন্দকে পরিণত হয়েছে। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে এবং চলাচলে ভোগান্তি বাড়ছে।


এ বিষয়ে গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সোহেল হাসান জানান, আগামী সপ্তাহের শেষের দিকে সড়কটির সংস্কার কাজের জন্য টেন্ডার আহ্বান করা হবে। ক্ষতিগ্রস্ত অংশে আরসিসি ঢালাই এবং বাকি অংশে কার্পেটিং করা হবে। এতে প্রায় ৩ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দুই মাসের মধ্যে সড়ক উন্নয়ন কাজ শুরু করা সম্ভব হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে হস্তক্ষেপ হলে রাজপথে নামার হুঁশিয়ারি শফিকুর রহমানের

ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে হস্তক্ষেপ হলে রাজপথে নামার হুঁশিয়ারি শফিকুর রহমানের