ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ধোঁয়াশা ডাক্তার থেকে দূরে থাকতে প্রতিদিন এক কাপ ‘গ্রিন টি’ এক দশক পর ভারত থেকে আসতে যাওয়া নতুন রেল কোচে থাকছে যেসব সুবিধা খাগড়াছড়িতে পাঁচ বস্তা থেকে ২৪টি গুইসাপ উদ্ধার, নারী আটক কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৬৫, আহত ৩৫০০ গ্যাস সংকট নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ চালকদের রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ডারউইনে টাইগার পেস অ্যাটাকে নাজেহাল স্বাগতিক অস্ট্রেলিয়া, নেই ৮ উইকেট মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় যারা কঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচওকঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচও

বাকি না দেওয়ায় দোকানে ভাঙচুর-গুলি, আহত ৫

গাজীপুরের শ্রীপুরে দোকানের পাওনা টাকা আদায় ও বাকিতে মালামাল না দেওয়াকে কেন্দ্র করে হাতাহাতি, ভাঙচুর ও গুলির ঘটনা
  • আপলোড সময় : ১৩ মে ২০২৬, সকাল ৯:৪৩ সময়
  • আপডেট সময় : ১৩ মে ২০২৬, সকাল ৯:৪৩ সময়
বাকি না দেওয়ায় দোকানে ভাঙচুর-গুলি, আহত ৫

গাজীপুরের শ্রীপুরে দোকানের পাওনা টাকা আদায় ও বাকিতে মালামাল না দেওয়াকে কেন্দ্র করে হাতাহাতি, ভাঙচুর ও গুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (১২ মে) রাত ৮টার দিকে উপজেলার মুলাইদ গ্রামের হাজি কাছম আলী ফকির সুপারমার্কেটের একটি দোকানে এ ঘটনা ঘটে। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে রাত ৯টার দিকে সংঘবদ্ধ হয়ে হামলা চালানো হয়।


স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তরা দোকান থেকে থাই গ্লাসসহ বিভিন্ন মালামাল বাকিতে নিয়ে থাকতেন। পূর্বের বকেয়া টাকা পরিশোধ নিয়ে দ্বন্দ্বের জেরে মঙ্গলবার বিকেলে প্রথমে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয়দের মধ্যস্থতায় বিষয়টি সাময়িকভাবে মীমাংসা হয়। তবে রাতের দিকে রানা ভান্ডারি ও তার ভাই মামুনের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি দল দোকানে হামলা চালায়। এ সময় দোকানে ভাঙচুর ও লুটপাট করা হয়। বাধা দিতে গেলে দোকান মালিকের পরিবারের সদস্যসহ পাঁচজন আহত হন।


এ ঘটনায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে, একপর্যায়ে দোকান মালিককে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে। তবে কোনো গুলি লক্ষ্যবস্তুতে লাগেনি। আহতদের মধ্যে রয়েছেন মার্কেট মালিকের ছেলে কামাল ফকির, তার ভাগিনা সিয়াম, দোকান ব্যবস্থাপক শাহিন এবং কর্মচারী শান্ত ও শ্যামল।


শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাছির আহমেদ জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে

অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে