ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

লেকে গোসল করতে নেমে প্রাণ গেলো দুই বন্ধুর

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল নয়াপাড়া এলাকায় ডিএনডি লেকে গোসল করতে নেমে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকালে
  • আপলোড সময় : ১২ মে ২০২৬, দুপুর ২:২০ সময়
  • আপডেট সময় : ১২ মে ২০২৬, দুপুর ২:২০ সময়
লেকে গোসল করতে নেমে প্রাণ গেলো দুই বন্ধুর

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল নয়াপাড়া এলাকায় ডিএনডি লেকে গোসল করতে নেমে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকালে লেক থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি জানিয়েছে দৈনিক ইত্তেফাক। নিহত দুই শিক্ষার্থী হলো গোদনাইল বাগপাড়া আলিম মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র শুভ (১৪) এবং মুনিরুল (১৫)। মুনিরুল মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার মো. জাকির হোসেনের ছেলে এবং পরিবারের সঙ্গে নারায়ণগঞ্জের চৌধুরী বাড়ি ভূঁইয়াপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। অপরজন শুভ পটুয়াখালী জেলার মিজান শিকদারের ছেলে, যিনি পরিবারের সঙ্গে মুনলাইট এলাকায় বসবাস করতেন।


মাদ্রাসার অধ্যক্ষ খলিলুর রহমান জানান, সোমবার দুপুরে পরীক্ষা শেষে দুই শিক্ষার্থী বাড়ি ফেরে। পরে দুপুরের দিকে তারা গোদনাইল নয়াপাড়া এলাকার ডিএনডি লেকে গোসল করতে যায়। সন্ধ্যা পর্যন্ত তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুম বিল্লাহ জানান, পরীক্ষার পর পাঁচ বন্ধু ফুটবল খেলতে মাঠে যায়। পরে তারা ডিএনডি লেকের পাশে গোসল করতে নামে। গোসল শেষে তিনজন ফিরে এলেও শুভ ও মুনিরুল নিখোঁজ হয়ে যায়।


মঙ্গলবার ভোরে স্থানীয়রা লেকে দুই কিশোরের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। সকাল ৬টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় বাসিন্দারা গভীর শোক প্রকাশ করেছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ