ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ব্যারেলপ্রতি ৯০ ডলারের দিকে ছুটছে জ্বালানি তেলের দাম অজিত দোভালের সঙ্গে টানা দুই দিনের বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত ১৭ বছর পর ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করছে ভেনেজুয়েলা মানিকগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে হামলা, আহত ১০ সুবিধাবঞ্চিত-গ্রামীণ ও নিম্নআয়ের মানুষের জন্য স্মার্টফোন আনছে সহজ গোপালগঞ্জে তীব্র লোডশেডিং, হামলার আশঙ্কায় পুলিশি নিরাপত্তা চাইল ওজোপাডিকো আর মাত্র কয়েক ঘণ্টা পরই বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব তারা যা বলে আমি তাই করি: ট্রাম্প কলম্বিয়ায় ভূমিকম্পে ৭০ বারের বেশি আফটারশক, নিহত বেড়ে ২৫০ ইউক্রেনজুড়ে রাশিয়ার ব্যাপক হামলা, নিহত ১২

স্বাধীনতা পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা আতাউর রহমান আর নেই

বাংলা নাট্যাঙ্গনের অন্যতম উজ্জ্বল নক্ষত্র, স্বাধীনতা পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা, নাট্যকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই। মৃত্যুকালে
  • আপলোড সময় : ১২ মে ২০২৬, দুপুর ১০:৭ সময়
  • আপডেট সময় : ১২ মে ২০২৬, দুপুর ১০:৭ সময়
স্বাধীনতা পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা আতাউর রহমান আর নেই

বাংলা নাট্যাঙ্গনের অন্যতম উজ্জ্বল নক্ষত্র, স্বাধীনতা পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা, নাট্যকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। সোমবার (১১ মে) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেতা রওনক হাসান এবং অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।


অভিনেতা রওনক হাসান শোক প্রকাশ করে বলেন, তিনি বাংলাদেশের মঞ্চনাট্য অঙ্গনের এক অনন্য প্রেরণাদায়ী ব্যক্তিত্ব ছিলেন, যার অবদান কখনো ভোলার নয়। পরিবার সূত্রে জানা যায়, আতাউর রহমান দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গত শুক্রবার বাসায় পড়ে গিয়ে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসকদের পরামর্শে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। শারীরিক অবস্থার ওঠানামার মধ্যে শেষ পর্যন্ত তিনি মারা যান।


আতাউর রহমান ১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের মঞ্চনাটক আন্দোলনের অন্যতম পথিকৃৎ হিসেবে পরিচিত ছিলেন। অভিনেতা, নাট্যকার, নির্দেশক ও লেখক হিসেবে তিনি দেশের সাংস্কৃতিক অঙ্গনে দীর্ঘদিন অবদান রাখেন। দেশের সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একুশে পদক ও স্বাধীনতা পদকসহ একাধিক রাষ্ট্রীয় সম্মাননা অর্জন করেন। তার মৃত্যুতে নাট্য ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোক নেমে এসেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে

অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে